
বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
চিচিঙ্গা ৫০০ গ্রাম, ট্যাংরা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, বিলাতি ধনেপাতাকুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬ টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
ট্যাংরা মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। চিচিঙ্গা লম্বা করে কেটে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিন। আলাদা কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া, লবণ এবং পানি দিয়ে কষিয়ে নিন। পরে ট্যাংরা মাছ ধুয়ে এতে দিয়ে দিন। তারপর কষিয়ে উঠিয়ে নিন। এবার চিচিঙ্গা দিয়ে নেড়ে পরিমাণমতো ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করুন। ফুটে উঠলে কষানো মাছ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে লবণ দেখে নামিয়ে নিন। তারপর গরম-গরম পরিবেশন করুন।

বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
১২ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
১৩ ঘণ্টা আগে
নীল নির্জন সমুদ্র, স্ফটিকের মতো স্বচ্ছ পানি আর রুপালি বালুচর। চোখ বন্ধ করে আপনি যদি এই দৃশ্য কল্পনা করেন, তাহলে মনের অজান্তে মাথায় আসবে একটি দেশের নাম—মালদ্বীপ। তবে ভ্রমণবিলাসীদের সেই চিরচেনা ধারণাকে একেবারে বদলে দিতে লোহিতসাগরের বুকে গড়ে উঠছে এক অবিশ্বাস্য রূপকথার রাজ্য।
১৩ ঘণ্টা আগে