সন্তানের টিফিনে মজাদার কিছু বানিয়ে দিতে চাইছেন? এই গরমে স্বাস্থ্যকর ও মজাদার কী টিফিন দেওয়া যায়, সে কথাই ভাবছেন নিশ্চয়ই? বাড়িতে টুনা ফিশ থাকলে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
টুনা মাছের ক্যান ২টা; পেঁয়াজ কুচি আধা কাপ; কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ; ধনেপাতা কুচি ২ টেবিল চামচ; পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ; লবণ স্বাদমতো; চিনি আধা চা-চামচ; ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া হাফ চা-চামচ করে; কনফ্লাওয়ার ২ টেবিল চামচ; ময়দা ২ টেবিল চামচ; আদা ও রসুন বাটা ১ চা-চামচ এবং সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পছন্দ অনুযায়ী পাতার মতো বা হাতের মুঠোয় শেপ দিয়ে কাবাব তৈরি করে নিন। পরে নরমাল ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। এবার ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে লালচে করে ভেজে তুলুন টুনা মাছের কাবাব।

গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বসবাসরত মানুষের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো উজ্জ্বল, স্বাস্থ্যকর চুল। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব উপদ্বীপজুড়ে নারীরা তাঁদের চুলের যত্ন নিতে প্রাকৃতিক প্রতিকার এবং ঐতিহ্যবাহী রীতির ওপর নির্ভর করে আসছেন। আরবীয়দের চুলের পরিচর্যার প্রাচীন রহস্য আসলে কী?
৫ ঘণ্টা আগে
ধরুন আলমারিতে লাল রঙের দুটি শাড়ি আছে। তবে আপনার আরও একটি শাড়ি ভালো লেগেছে, যা লাল রঙেরই। কিনবেন? আবার ধরুন আপনার বাড়ির দুই গলি পরই একটি স্কুল আছে, আপনার আদরের সন্তানটিকে সেখানে ভর্তি করাবেন। তবে সেই স্কুলটি কাছে হলেও লেখাপড়া সেখানে খুব একটা ভালো হয় না। তাহলে কোথায় ভর্তি করাবেন?
৭ ঘণ্টা আগে
চশমা পরেন বলে অনেকেই সাজগোজ করতে কিছুটা আড়ষ্ট বোধ করেন। আবার অনেকেই সেজেগুজে ছবি তোলার সময় টুক করে চশমা খুলে ছবি তোলেন। কিন্তু চশমা পরে সেজেগুজে সুন্দর লাগাতে পারাটাই আসল চ্যালেঞ্জ। তাই চশমা পরা মানেই সাজগোজের আনন্দ মাটি নয়। বরং সঠিক মেকআপ কৌশলে চশমার ফ্রেম আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে পারে।
৯ ঘণ্টা আগে