
মেষ
আজ আপনার শরীরের ভেতর শক্তির পারমাণবিক চুল্লি জ্বলবে। তবে সেই শক্তি দিয়ে বিশ্বজয়ের বদলে হয়তো আপনি ইউটিউব দেখে ঘর সাজানোর বৃথা চেষ্টা করবেন। টাকার আগমন হতে পারে, কিন্তু সেই টাকা হাতে আসার আগেই অনলাইনে কোনো অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার চিন্তায় খরচ হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে আজ একটু আধটু খুনসুটি হতে পারে, তবে সেটা যেন ঝগড়ায় রূপ না নেয়। বসের সামনে বেশি পণ্ডিতি দেখাতে যাবেন না, মনে রাখবেন তিনি আপনার চেয়েও বড় পণ্ডিত বলেই ওখানে বসে আছেন।
বৃষ
আলসেমি আজ আপনার প্রধান শত্রু। আপনার প্রিয় সোফা বা বিছানা আজ আপনাকে চুম্বকের মতো টেনে ধরবে। দামি পারফিউম বা বিরিয়ানি জুটবে—আজ ভাগ বাঁটোয়ারা করার মানসিকতা রাখুন। একা খেতে গেলে গলায় আটকে যাওয়ার যোগ আছে। ভালোবাসার মানুষকে মনের সব গোপন কথা বলে দিন। আজ না বললে কাল হয়তো আপনাকে ইনভাইটেশন কার্ডে তার নাম অন্য কারও পাশে দেখতে হবে। রাস্তায় হাঁটার সময় ফোনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকান, গর্তে পড়ার যোগ আছে।
মিথুন
আজ আপনার বুদ্ধি অনেকটা শার্লক হোমসের মতো কাজ করবে। ছোটখাটো রহস্য সমাধানে আপনি ওস্তাদ হবেন। ব্যবসায়িক পরামর্শ দিয়ে আজ বাহবা পাবেন, কিন্তু পকেট ভারী হওয়ার সম্ভাবনা সামান্য। বন্ধুকে খাওয়াতে হতে পারে। আজ কথা কম কাজ বেশি করার দিন। সঙ্গীকে একটা সারপ্রাইজ গিফট দিন, এতে সম্পর্কের বরফ গলবে। অফিসের গসিপ গ্রুপ থেকে দূরে থাকুন, কান কথা শুনলে বিপদ আপনারই।
কর্কট
আজ আপনার দিনটি বেশ নাটুকে। সকাল বেলা খুব সিরিয়াস থাকলেও বিকেল হতে হতে আপনি বেশ রোমান্টিক মুডে চলে আসবেন। বাজার করতে গিয়ে ফর্দ হারিয়ে ফেলার সম্ভাবনা। দরকার নেই এমন জিনিস কিনতেই আজ পকেট খালি হবে। পুরোনো প্রেমিক বা প্রেমিকার হঠাৎ মেসেজ বা ফোন আসতে পারে। ব্লক করার আগে একবার ভেবে নিন কেন সে পুরোনো হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দেবেন না, পরে নিজেই ডিলিট করতে ইচ্ছে করবে।
সিংহ
আপনি আজ বনের রাজার মতোই রাজকীয় ভঙ্গিতে থাকবেন। লোকে আপনার কাছে উপদেশের জন্য আসবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। লটারি বা পৈতৃক সূত্রে কোনো টাকা আসার যোগ আছে। নতুন কারও প্রতি আকর্ষণ বাড়তে পারে। তবে তার ফিল্টার দেওয়া ছবির চেয়ে আসল চরিত্রটা বোঝার চেষ্টা করুন। অহংকার বর্জন করুন। সিংহাসনে বসার আগে দেখে নিন পায়াগুলো ঠিক আছে কি না।
কন্যা
আজ সবকিছু পারফেক্ট করার বাতিক আপনার দিনটিকে একটু ক্লান্তিকর করে তুলতে পারে। অন্যের খুঁত ধরা বন্ধ করলে শান্তি পাবেন। সঞ্চয়ের পরিকল্পনা আজ ভেস্তে যেতে পারে। হুট করে আসা কোনো নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে পকেট পাতলা হবে। সঙ্গীর ভুল ধরবেন না, বরং তার ছোটখাটো প্রচেষ্টার প্রশংসা করুন। এতে শান্তি বজায় থাকবে। মসজিদে গিয়ে নিজের জুতো সাবধানে রাখুন, আজ অন্যের জুতো পরে চলে আসার যোগ আছে।
তুলা
ভারসাম্য বজায় রাখা আপনার সহজাত গুণ, কিন্তু আজ দুপুরের পর সেই ভারসাম্য একটু নড়বড়ে হতে পারে। আজ যা ছুঁবেন তাই লাভজনক হতে পারে। তবে শেয়ার বাজারে বিনিয়োগের আগে কারো অভিজ্ঞ পরামর্শ নিন। আপনার মিষ্টি হাসি আজ অনেক কঠিন বরফ গলিয়ে দেবে। সিঙ্গেলরা আজ কাউকে মনের কথা বলতে পারেন। প্রতিবেশীর ঝগড়ায় সালিশি করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে।
বৃশ্চিক
আজ আপনার রহস্যময় আচরণ চারপাশের মানুষকে বিভ্রান্ত করতে পারে। নিজেকে একটু সহজভাবে উপস্থাপন করুন। যাতায়াত বা গাড়ির মেরামতে মোটা টাকা খরচ হতে পারে। আজ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। সঙ্গীর গোপন কথা জেনে ফেলতে পারেন। সেটা নিয়ে তাকে খোঁটা দেবেন না, বরং সহমর্মী হোন। রাস্তার খাবার আজ এড়িয়ে চলুন, পেটের বিদ্রোহ আপনার পুরো প্ল্যান মাটি করে দিতে পারে।
ধনু
আজকের দিনটি আপনার জন্য কোনো অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। নতুন কোনো খবর আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। পুরোনো ধারের টাকা ফেরত পেতে পারেন। হঠাৎ পাওয়া টাকায় বিলাসিতা করার প্রবল ইচ্ছা জাগবে। আজ প্রেমিকার সঙ্গে লং ড্রাইভ বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। বৃষ্টি এলে দিনটি আরও জমবে। অফিসে কাজের চাপে প্রিয়জনের কথা ভুলে যাবেন না।
মকর
কাজের চাপে আজ নিজেকে রোবট মনে করতে পারেন। একটু বিরতি নিন এবং নিজের শখের কাজ করুন। লোন বা ধার দেওয়ার জন্য আজ দিনটি একদম ভালো নয়। টাকা দিলে তা ফেরত পাওয়ার আশা ক্ষীণ। দাম্পত্য জীবনে ছোটখাটো উপহার বড় আনন্দ নিয়ে আসবে। এক প্যাকেট চকলেটও আজ জাদু করতে পারে। বড়দের সঙ্গে তর্কে যাওয়ার আগে একবার ভাবুন, তারা আপনাকে ছাড়া চললেও আপনি তাদের ছাড়া অচল।
কুম্ভ
সৃজনশীল কাজে আজ অভাবনীয় সাফল্য পাবেন। আজ আপনার ভাবনার জগৎ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে। ইন্টারনেটে সময় নষ্ট না করে কাজের সুযোগ খুঁজুন, ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজে ভালো উপার্জনের যোগ আছে। সম্পর্কের একঘেয়েমি কাটাতে সঙ্গীর সঙ্গে নতুন কোনো মুভি দেখুন বা কোথাও খেতে যান। বাবার পকেটে বা আলমারিতে অনুমতি ছাড়া হাত দেবেন না, পরিস্থিতি বিগড়ে যেতে পারে।
মীন
আজকের দিনটি স্বপ্নের মতো কাটতে পারে। মনের ভেতর কোনো সুপ্ত ইচ্ছা আজ পূরণ হওয়ার পথে। স্থাবর সম্পত্তি বা সোনা কেনায় বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন। আজ কেনাকাটা আপনার জন্য শুভ। সম্পর্কের গভীরতা বাড়বে। সঙ্গীর চোখের দিকে তাকিয়ে আজ অনেকটা সময় পার করে দিতে পারেন। নিজের মালপত্র, বিশেষ করে ফোন বা মানিব্যাগ আগলে রাখুন। অন্যমনস্কতার সুযোগ নিতে পারে চোর।

কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে এর শরবত হবে না, তা কি হয়? আপনাদের জন্য ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: কাঁচা আম ৪টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা আধা চা-চামচ...
১৭ মিনিট আগে
চার হাজার বছরের প্রাচীন এক চীনা জীবনদর্শন ফেংশুই। এটি মূলত ঘর সাজানোর পদ্ধতি। ‘ফেং’ মানে বায়ু আর ‘শুই’ মানে পানি। প্রকৃতির এই দুই শক্তির সঙ্গে মানুষের বসবাসের জায়গার সামঞ্জস্য বিধান করাই এর মূল লক্ষ্য। ফেংশুইয়ের মূল বিশ্বাস হলো ‘চি’ বা প্রাণশক্তি। আমাদের চারপাশের পরিবেশে এই শক্তির প্রবাহ যদি মসৃণ...
২ ঘণ্টা আগে
ফ্রেন্ডশিপ ও রিলেশনশিপের মতো রোমাঞ্চকর শব্দ এখন বিগত দিনের গল্প। এগুলো ছাড়িয়ে গত কয়েক বছরে দাপিয়ে বেড়িয়েছে ‘সিচুয়েশনশিপ’ নামের শব্দটি। সিচুয়েশন অর্থাৎ পরিস্থিতির চাপে পড়ে এ শব্দটি এখন প্রায় বাতিলের খাতায়। তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে ‘ন্যানোশিপ’। নাম থেকেই বুঝতে পারছেন...
১৬ ঘণ্টা আগে
পুরোনো দিনে ভালোবাসার সমীকরণ ছিল একদমই আলাদা। কখনো চিঠির ভাঁজে, কখনোবা জানালার ওপাশে একপলক দেখার দীর্ঘ প্রতীক্ষায় প্রেম খুঁজে নিত মানুষ। সেই প্রেম ছিল রক্তমাংসের মানুষের সঙ্গে। সেখানে মান-অভিমান আর খুনসুটির এক জীবন্ত অনুভূতি থাকত। কিন্তু আধুনিক যুগের ব্যস্ততা আর একাকিত্ব ভালোবাসার সেই চিরচেনা ঠিকানা
১৮ ঘণ্টা আগে