
আর কদিন পরই বেজে উঠবে ঢাক। দেবী আসছেন। দুর্গাপূজার এই উৎসবে ছেলেদের পোশাকের তালিকায় সবার ওপরে থাকে পাঞ্জাবি। এই পোশাক ছাড়া যেন পূজার সাজ অসম্পূর্ণই রয়ে যায়। পূজার প্রতিটি দিন নিজেকে সাজিয়ে তুলতে এবং আরামে থাকতে কেমন পাঞ্জাবি বেছে নেবেন, তা নিয়েই এখন যত ভাবনাচিন্তা। পাঞ্জাবি কেনার আগে তাই জেনে নিন কিছু তথ্য, যেগুলো সহজ করে দেবে আপনার সিদ্ধান্ত।
কোন দিন কেমন হবে পাঞ্জাবির রং ও নকশা
পূজার পঞ্চমী থেকে দশমী—প্রতিটি দিনের একটা আলাদা আমেজ থাকে। তাই উৎসবের দিনগুলোর সঙ্গে মিলিয়ে পাঞ্জাবির রং ঠিক করলে ভালো হবে।
সপ্তমী ও অষ্টমীর সকাল
অঞ্জলি দেওয়ার সময় হালকা এবং স্নিগ্ধ রঙের পাঞ্জাবি বেছে নেওয়া ভালো। সাদা, অফ হোয়াইট, ক্রিম, হালকা হলুদ বা বাসন্তী রঙের সুতি পাঞ্জাবি এ সময়ের জন্য সেরা।
নবমীর জাঁকালো রাত
নবমীর রাতে থাকে আরতি আর ধুনুচি নাচ। এই রাতের জন্য জাঁকালো ঘরানার পাঞ্জাবি বেছে নিন। গাঢ় নীল, মেরুন, বেগুনি, রয়্যাল ব্লু বা কালো রঙের সিল্ক, তসর অথবা কাতান পাঞ্জাবি আপনাকে উৎসবের রাতে সবার থেকে আলাদা করে তুলবে।

দশমীর সিঁদুর খেলা ও বিসর্জন
বিজয়া দশমীর মূল আকর্ষণ হলো লাল-সাদা রং। তাই দশমীর দিন লাল পেড়ে সাদা পাঞ্জাবি, পুরো লাল পাঞ্জাবি কিংবা ঐতিহ্যবাহী আলপনা বা কলকা ডিজাইনের হ্যান্ড পেইন্ট করা লাল-সাদা পাঞ্জাবি পরতে পারেন।
কাপড় নির্বাচন
অক্টোবরের আবহাওয়ায় কখনো গরম আবার কখনো হঠাৎ বৃষ্টি হতে পারে। তাই ফ্যাশনের পাশাপাশি আরাম ও সুবিধার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।
খাদি ও পাতলা সুতি
দিনের বেলায় মণ্ডপে ঘোরার জন্য শতভাগ সুতি বা খাদি কাপড়ের পাঞ্জাবি খুবই আরামদায়ক। এগুলো ঘাম শুষে নেয় এবং গরমে আপনাকে দেবে সতেজ অনুভূতি।

সিল্ক, লিনেন ও জামদানি
পূজার সন্ধ্যাকালীন আড্ডার জন্য সিল্ক, লিনেন বা জামদানির পাঞ্জাবি বেশ মানানসই। এগুলো দেখতে যেমন অভিজাত, তেমনি পরতেও আরাম।
কাতান
আপনি যদি একটু ভারী এবং রাজকীয় লুক চান, তবে কাতান কাপড়ের পাঞ্জাবি বেছে নিতে পারেন।
মোটিফ ও কাটিং
ডিজাইনের ক্ষেত্রে এখন ফিউশন ও ট্র্যাডিশনাল—দুই ধরনের ট্রেন্ডই চলছে। তরুণদের মধ্যে এখন ফ্লোরাল বা গাছ-পাতার মোটিফ এবং জ্যামিতিক ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি বেশ জনপ্রিয়। এ ছাড়া পূজার থিম ফুটিয়ে তুলতে পাঞ্জাবিতে দুর্গার মুখাবয়ব, ত্রিশূল, পদ্মফুল কিংবা আলপনার নকশা করা হ্যান্ড পেইন্ট বা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ দারুণ দেখায়। রেগুলার ফিটের পাশাপাশি সেমি-লং বা স্লিম-ফিট পাঞ্জাবি এখন ট্রেন্ডে রয়েছে। কলারে হালকা কারজুবি, মেটাল বাটন কিংবা কাঠের বাটনের কাজ পাঞ্জাবিতে আধুনিক লুক এনে দেয়।
স্টাইলিং ও অনুষঙ্গ
শুধু সুন্দর পাঞ্জাবি কিনলেই হবে না, সেটির সঙ্গে সঠিক স্টাইলিং করাও জরুরি। সুতি পাঞ্জাবির সঙ্গে সাদা পায়জামা বা ধুতি দারুণ মানায়। আর রাতের জাঁকালো পাঞ্জাবির সঙ্গে চুড়িদার পায়জামা কিংবা ডেনিম প্যান্ট পরতে পারেন। পায়ে ম্যাচিং করা নাগরা, কোলাপুরি চটি বা চামড়ার স্যান্ডেল পরুন। কবজিতে একটি মেটাল বা চামড়ার ব্যান্ডের ঘড়ি আপনার পূজার সাজ সম্পূর্ণ করবে।
সূত্র: সি নেক্সট ফ্যাশন ও অন্যান্য

উৎসবের দিনগুলোয় সবার ঘরে অতিথি সমাগম হয়। তাই উৎসব শুরুর আগে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে পছন্দ করেন অনেকে। এতে পরে সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। ব্যস্ত শিডিউলের মাঝে এক দিনে পুরো ঘরের কাজ করতে গেলে ঘাম ছুটে যাওয়াটাই স্বাভাবিক।
৯ মিনিট আগে
কফি ঘুমের সমস্যা তৈরি করে, এই তথ্য সবাই জানে। কিন্তু কোন সময় কফি পানে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? কফির মূল উপাদান ক্যাফেইন। এই ক্যাফেইন কীভাবে আমাদের ঘুম কেড়ে নেয়, এ নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। স্লিপ ফাউন্ডেশন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে, বিকেলে নিয়মিত ক্যাফেইন গ্রহণ...
৪ ঘণ্টা আগে
আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
৬ ঘণ্টা আগে
কলার কেচাপ! না চোখ কপালে তোলার দরকার নেই। ফিলিপাইনের দারুণ জনপ্রিয় খাবার কলার কেচাপ বা বানানা কেচাপ। মিষ্টি, টক ও মসলার স্বাদের মিশেলে তৈরি সসটি দেশটির খাবারের সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে টমেটোর সরবরাহ কমে গেলে খাদ্যপ্রযুক্তিবিদ মারিয়া ইয়ালাগান ওরোসা কলা...
৬ ঘণ্টা আগে