ঢাকা: কাঁচামালের দাম বাড়ার কারণে টেসলার ইলেকট্রিক এসইউভি গাড়ির দাম বেড়েছে। গত কয়েক মাসে টেসলা গাড়ির দাম বাড়িয়েছে পাঁচ দফা। কেন বেড়েছে তার ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং ইলন মাস্ক। গত সোমবার এক টুইটার ফলোয়ারের মন্তব্যের উত্তর দিতে গিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। ওই ফলোয়ার লেখেন, টেসলা যেভাবে আগাচ্ছে তা পছন্দ করার মতো নয়। তারা দাম বাড়িয়েছে, মডেল ওয়াই থেকে লুমবার ফিচারও বাতিল করেছে।
এ অভিযোগের উত্তরে মাস্ক জানান, কাঁচামালের দাম বাড়ার প্রভাব সাপ্লাই চেইনে পড়ায় মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম বেড়েছে।
লুমবার ফিচার সাপোর্ট সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, মডেল থ্রি ও মডেল ওয়াই-এর সামনের প্যাসেঞ্জার সিট থেকে শুধু লুমবার সাপোর্ট সরানো হয়েছে। অন্যান্য সিটে ফিচারটি আছে। আগের রেকর্ড যাচাই করে দেখা গেছে, সিটের ফিচারটি প্রায় কখনোই ব্যবহার করা হয় না। ব্যবহার যখন নেই তখন বাড়তি খরচ করারও মানে নেই। উল্লেখ্য, বাটন চেপে গাড়ির সিট স্বয়ংক্রিয়ভাবে সামনে বা পেছনে নিয়ে আসতে লুমবার ফিচারটি কাজে লাগে।
প্রতিটি গাড়ি নির্মাণকারী কোম্পানি বছরে একবার আপডেট আনে। টেসলা এখানেই ব্যতিক্রম। যখনই তারা কোনো পরিবর্তন আনে, তখনই তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে। রয়টার্স জানিয়েছে, মডেল ওয়াই লং রেঞ্জ এর দাম এখন ৫২ হাজার ডলার। টেসলা গত ফেব্রুয়ারিতেও ৪৯ হাজার ডলারে গাড়ি বিক্রি করেছে। এরপর পাঁচ দফায় ৩ হাজার ডলার দাম বেড়েছে।
মডেল ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ প্লাসের দাম বেড়েছে ২ হাজার ডলার। গাড়িটির দাম এখন ৩৯ হাজার ৯৯০ ডলার।

দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
৬ ঘণ্টা আগে
গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
৮ ঘণ্টা আগে
বর্ষার দিনে বিছানায় যেন সেই কড়কড়ে সতেজভাবটা থাকে না। কেমন নেতিয়ে পড়া স্যাঁতসেঁতে বা ভেজাভাব থেকে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বিছানা, চাদর ও বালিশে এক ধরনের ঠান্ডা ও আঠালোভাব তৈরি হয়। এর ফলে যেমন ঘুমাতে কষ্ট হয়, স্যাঁতসেঁতে গন্ধ হয়; তেমনি ত্বকের রোগ এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
১০ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চার জগৎ এখন কেবল বাহ্যিক রূপ সুন্দর করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে সৌন্দর্যপণ্য়ের কদর করা হচ্ছে তা ত্বকে কেমন অনুভূতি জোগাচ্ছে এবং কতটা আরাম দিচ্ছে তার ওপর বিচার করে। ২০২৬ সালের বৈশ্বিক বিউটি ট্রেন্ড পর্যালোচনা করলে দেখা যায়,
১২ ঘণ্টা আগে