লিমুর বয়স মাত্র ২২। এখনো বিশ্ববিদ্যালয়ের পড়াও শেষ হয়নি। এরই মধ্যে তাঁর চুল পাকতে শুরু করেছে। দিন দিন এই পাকা চুলের সংখ্যা বাড়ছেই। কম বয়সে চুল পাকার কারণে সবার প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। অনেকে অনেক পরামর্শ দেন। বিষয়টি নিয়ে খোদ লিমুও উদ্বিগ্ন। কী কারণে চুলে পাক ধরেছে, তা বুঝতে পারছেন না। লিমুর মতো আরও অনেকে আছেন, যাঁরা বয়সে তরুণ কিন্তু চুল পেকে সাদা।
যে কারণে চুল পাকে
উদ্বেগ
অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা ও ঘুমের অভাবে চুল পাকতে পারে। আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে থাকেন, তবে মেডিটেশন করতে চেষ্টা করুন। মনকে শান্ত রাখতে শরীরচর্চা করতে, গান শুনতে বা পছন্দের কাজ করতে পারেন।
চুলে তেল না দেওয়া
নিয়মিত তেল না দিলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। তেল একটু গরম করে নিয়ে মাথায় ম্যাসাজ করলে মাথার ত্বকে রক্ত চলাচল ঠিক থাকে। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে। নিয়মিত তেল দিলে বয়সের আগেই চুল পাকার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।
রোদ
কড়া রোদে বেশি সময় থাকলেও দ্রুত চুল পাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের পাশাপাশি চুলের জন্যও খারাপ। রোদের মধ্যে বাইরে বের হওয়ার আগে ছাতা সঙ্গে নিন।
ধূমপান
ধূমপানের ক্ষতিকর প্রভাব চুলের ওপরেও পড়ে। সিগারেটে থাকা বিষাক্ত দ্রব্যের জন্য চুলের ফলিকেলসের ক্ষতি হয়। ফলে চুলের রং সাদা হয়ে যায়।
প্রসাধনী
ক্ষতিকর রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার করলেও চুল পেকে যায়। তাই চুলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো।
খাদ্যাভ্যাস
ভিটামিন ও পুষ্টি শরীরে ঠিক থাকলে চুলের স্বাস্থ্যও ঠিক থাকে। পর্যাপ্ত পানি পান করলে ও সুষম খাবার খেলে চুলও ভালো থাকে। ভিটামিন বি৬, বি১২, বায়োটিন, ভিটামিন ডি ও ভিটামিন ইর স্বল্পতার কারণে চুল পেকে যায়। অপুষ্টি ও ভিটামিন স্বল্পতার কারণে যদি চুল পড়ে যায়, তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। এতে সাদা চুল কালো হবে না, তবে বাকিগুলো অন্তত কালো থাকবে।
জিনগত বৈশিষ্ট্য
জিনগত কারণেও চুলের রং পরিবর্তন হতে পারে। যদি জিনগত বা বয়সের কারণে চুলের রং পরিবর্তন হয়, তবে কোনোভাবেই তা পুরোনো রূপে ফেরানো যাবে না।

দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
৩৯ মিনিট আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
৫ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
৭ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৯ ঘণ্টা আগে