
রাতে খাওয়ার পর মিষ্টিমুখ না করলে যাঁদের তৃপ্তি হয় না, তাঁরা আজ বিশ্বকাপ ফাইনাল দেখতে দেখতে মজার একটি খাবার খেতে পারেন। আপনি যদি স্পেনের সমর্থক হন, তাহলে এই রেসিপি হয়ত আপনি আগে থেকেই জানেন। বলছি টরিজাসের কথা। ফ্রিজে রাখা ৩-৪ দিনের বাসি পাউরুটি দিয়ে এই খাবারটি তৈরি করা হয় স্পেনে।
ফ্রেঞ্চ টোস্টের মতো এ খাবারটি খাওয়া হয় মূলত ইস্টারের সময়। বাড়িতে যদি ছোট সদস্য থেকে থাকে তাকেও স্কুলের টিফিন বা ব্রেকফাস্ট হিসেবে তৈরি করে দিতে পারেন স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস। রেসিপি রইল এখানেই–
পাউরুটি ছোট আকারের ১০ পিস, হালকা গরম দুধ দেড় কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ডিম ৩টি, দারুচিনি গুঁড়া আধা চা-চামচ, দানাদার চিনি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য।
একটি অগভীর বাটিতে হালকা গরম দুধ এবং ভ্যানিলা মিশিয়ে রাখুন। অন্য আরেকটি অগভীর বাটিতে ডিমগুলো ভেঙে মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে রাখুন। দানাদার চিনি এবং দারুচিনি একসঙ্গে মিশিয়ে চুলায় সিরা তৈরি করে একপাশে সরিয়ে রাখুন। এবার ফ্রাইপ্যানে অল্প তেল ঢেলে গরম করুন। চুলার আঁচ মাঝারি থাকবে। একটি একটি করে পাউরুটির টুকরোগুলো দুধের মধ্যে দুই পাশে ডুবিয়ে তারপর, ফেটানো ডিমের মধ্যে দুই পাশে ডুবিয়ে নিন। এবার প্যানে দিয়ে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে ফেলুন। এক এক করে সব ভাজা হয়ে গেলে একটি প্লেটে সেগুলো সাজিয়ে তার ওপর দারুচিনি ও চিনির সিরা ছড়িয়ে দিন। চাইলে গরম গরমও খাওয়া যাবে; অঅবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন।

আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
২ ঘণ্টা আগে
ভুটানকে আমার মনে হয় এই উপমহাদেশের স্বর্গভূমি। যদিও সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। আমি এ পর্যন্ত তিনবার ভুটানে গিয়েছি। পারলে আরও অনেকবার যেতে চাই । তবে হ্যাঁ, পর্যটক হিসেবে আপনি যদি শপিং মল খোঁজেন বা নাইটক্লাবে সন্ধ্যা কাটাতে চান, তবে ভুটান আপনার জন্য নয়।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সিউলের রাজপ্রাসাদ, জেজু দ্বীপের আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য কিংবা পাহাড়ি ট্রেইল। তবে দেশটির সাম্প্রতিক পর্যটনচিত্রে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। জেজু দ্বীপের শান্ত ও নির্জন সৈকতে পর্যটকদের দীর্ঘ সারি খুবই সাধারণ দৃশ্য।
৩ ঘণ্টা আগে
এক বছর হওয়ার আগে সন্তান নিয়ে বিমানযাত্রা না করাই ভালো। তবে এর আগে যদি জরুরি কোনো কাজে বিমানে চড়তেই হয়, তাহলে সতর্ক থাকতে হবে। ভ্রমণের আগে মানসিক প্রস্তুতি তো নেবেনই, সঙ্গে আরও কয়েকটি বিষয় মনে রাখলে সফর অনেকটাই সহজ হয়ে যাবে।
৪ ঘণ্টা আগে