বাঙালির খাবার টেবিলে ভাত আর মাংসের জুটি চিরচেনা। তবে সেই পরিচিত স্বাদে যদি যোগ হয় পেরুর রান্নার ভিন্নধর্মী ছোঁয়া, তাহলে কেমন হয়? ঝটপট রান্না, মসলার সুগন্ধ আর গরম ভাতের সঙ্গে পরিবেশনের কারণে লোমো সালতাদো হতে পারে এমনই এক মজার আয়োজন। গরুর মাংসের টুকরার সঙ্গে পেঁয়াজ, টমেটো, সয়া সস এবং বিভিন্ন মসলার মিশেলে তৈরি এই পদে আছে একই সঙ্গে ঝাল ও টক স্বাদ।
গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ ১টি, টমেটো ২টি, কাঁচা মরিচ ১টি, রসুনবাটা ১ চা-চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, সয়া সস ৪ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, ধনেপাতা পরিমাণমতো, গোলমরিচ ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।

গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিন। এতে জিরা গুঁড়া, লবণ, গোলমরিচ, ভিনেগার, অলিভ অয়েল ও সয়া সস মিশিয়ে প্রায় ১০ মিনিট মেরিনেট করে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে আলুর মোটা টুকরাগুলো ভেজে মচমচে করে তুলে রাখুন। তারপর একটি কড়াইয়ে ১ টেবিল চামচ অলিভ অয়েল খুব ভালোভাবে গরম করুন। মেরিনেট করা গরুর মাংস থেকে অতিরিক্ত তরল ঝরিয়ে উচ্চ আঁচে ৪ থেকে ৫ মিনিট ভাজুন। মাংসের বাইরের অংশ ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তুলে রাখুন একই কড়াইয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ ও রসুন ১ মিনিট নেড়ে ভাজুন। এরপর বিফ স্টক ঢেলে দিন। টমেটো যোগ করে আরও ৩০ সেকেন্ড রান্না করুন। এবার ভাজা বিফ ও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে উচ্চ আঁচে দ্রুত নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লোমো সালতাদো।
লোমো সালতাদো গরম-গরম পরিবেশন করা ভালো। প্লেটে প্রথমে সাদা ভাত দিয়ে তার ওপর সুগন্ধি ও সয়া সসে মাখা মাংসের মিশ্রণ দিন।
সূত্র: ইট পেরু

চুল পড়ার পেছনে বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি বা মানসিক চাপের মতো নানা কারণ কাজ করতে পারে। পাশাপাশি ঘুমের সময় বালিশের সঙ্গে চুলের ঘর্ষণ, ভেজা চুল নিয়ে ঘুমানো, শক্ত করে চুল বেঁধে রাখা বা পর্যাপ্ত ঘুম না হওয়াও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই রাতকে শুধু বিশ্রামের সময় হিসেবে না দেখে...
২৪ মিনিট আগে
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (১২-১৩ সেপ্টেম্বর) উপলক্ষে বিশ্বনেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি। সম্মেলনের মূল ভেনু ভারত মণ্ডপম হলেও অতিথিরা অবস্থান করবেন তাজমহল, দ্য লীলা প্যালেস, দ্য ললিতসহ বিভিন্ন পাঁচতারকা হোটেলে...
১৫ ঘণ্টা আগে
জীবনের জটিল সমীকরণে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, তখন আত্মহত্যার মতো একটি ক্ষণিকের সিদ্ধান্ত নিভে দেয় বহু সম্ভাবনাময় দীপ। এটি কেবল একজন ব্যক্তির জীবনাবসান নয়, বরং এক গভীর বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবী থেকে ঝরে যায় একটি মূল্যবান প্রাণ।
১৮ ঘণ্টা আগে
ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা।
২০ ঘণ্টা আগে