এবার ঈদে যাঁরা প্রথমবার নবাবি সেমাই রান্নার কথা ভাবছেন, তাঁরা দেখে নিতে পারেন এই রেসিপি। আপনাদের জন্য নবাবি সেমাইয়ের রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরাজা খানম মুক্তা।
উপকরণ
কিশমিশ, কাজুবাদাম, পেস্তাবাদাম, কাঠবাদাম আধা কাপ করে, যেকোনো সেমাই ২০০ গ্রাম, ঘি ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপ, তরল দুধ ১ লিটার, কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ।
প্রণালি
প্রথমে ১ লিটার তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। তারপর একটা কড়াইতে ২ টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে কিশমিশ, কাজু, পেস্তা ও কাঠবাদাম ভেজে তুলে রাখতে হবে। বাদাম ও কিশমিশ ভাজা হলে সেই ঘিয়ে সেমাই, আধা কাপ চিনি ও আধা কাপ গুঁড়া দুধ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এখন ভাজা সেমাইয়ের অর্ধেক পরিমাণ একটি পাত্রে বিছিয়ে দিতে হবে। এরপর জ্বাল দিয়ে রাখা তরল দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, কনডেন্সড মিল্ক ও বাকি গুঁড়া দুধ দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলায় যতক্ষণ না ঘন হয়, ততক্ষণ নাড়তে হবে। ঘন হয়ে গেলে বিছিয়ে রাখা সেমাইয়ের ওপর পুরোটা দুধের ক্রিম ঢেলে দিতে হবে। এরপর এই দুধের ক্রিমের ওপর বাকি সেমাই বিছিয়ে দিতে হবে। এই সেমাইয়ের ওপর ভেজে রাখা কিশমিশ ও বাদাম ছড়িয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ বাইরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেটা ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে পরিবেশন করতে হবে নবাবি সেমাই।
ছবি: হাসান রাজা

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? একই রেসিপিতে বছরের পর বছর সেমাই রান্না না করে এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। খেতে ভালো লাগবে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন...
৩ ঘণ্টা আগে
ঈদের সময়টা হতে পারে আমাদের শৈশব ফিরে পাওয়ার এবং আপনজনদের সঙ্গে সত্যিকারের কিছু স্মৃতি তৈরির সুযোগ। ক্যারম বোর্ড কিংবা লুডুর ভাঁজে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি। আপনার এবারের ঈদের আড্ডা আরও প্রাণবন্ত করতে এবং প্রযুক্তির আড়াল থেকে বেরিয়ে আসতে মেতে উঠতে পারেন পুরোনো সব দেশি-বিদেশি ইনডোর গেমে। খেলাগুলো...
৫ ঘণ্টা আগে
এবার ঈদে রোদের তাপ যেমন থাকবে, তেমনি সময়ে-অসময়ে বৃষ্টিও নামতে পারে। ফলে ঈদে মেকআপ করে বাইরে গেলে কয়েক ঘণ্টা বাদেই তা গলে যেতে পারে। তাই বলে কি মেকআপ করা বারণ? মোটেও নয়। এ সময় ফাউন্ডেশন, মাসকারা ও লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ঘাম প্রতিরোধক মেকআপ আপনাকে সারা...
৭ ঘণ্টা আগে