বাঙালির পরিচিত বেগুনকে ইতালিয়ান কায়দায় রান্না করলে হয়ে ওঠে এগপ্ল্যান্ট পারমিজিয়ানা। বেগুনের সঙ্গে টমেটো সস, মোজারেলা ও পারমিজান চিজের স্তর সাজিয়ে বেক করা হয় এই জনপ্রিয় ইতালিয়ান খাবার। নরম বেগুন, টমেটো সস আর গলে যাওয়া চিজের মিশ্রণে তৈরি হয় দারুণ স্বাদ। বিকেল বা সন্ধ্যার নাশতার জন্য সহজে বানিয়ে ফেলা যায় এই পদ।
বড় বেগুন ৫টি, মোজারেলা ও পারমিজান চিজ পরিমাণমতো, টমেটো পাল্প প্রায় ১ লিটার, বেসিল পাতা পরিমাণমতো, পেঁয়াজ ও গাজরকুচি আধা কাপ করে, ময়দা পরিমাণমতো, অলিভ অয়েল প্রয়োজনমতো এবং লবণ স্বাদমতো।
বেগুন লম্বা করে কেটে লবণ দিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর পানি মুছে ময়দা মাখিয়ে তেলে বাদামি করে ভেজে নিন। একটি প্যানে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ ও গাজর ভেজে টমেটো পাল্প, লবণ ও বেসিল পাতা দিয়ে প্রায় ২০ মিনিট রান্না করে সস তৈরি করুন। তারপর ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিন। বেকিং ট্রেতে প্রথমে অল্প টমেটো সস এবং তার ওপর বেগুনের স্তর দিন। এরপর আবার সস, মোজারেলা চিজ ও পারমেজান চিজ দিন। এভাবে কয়েকটি স্তর তৈরি করে ওপরের স্তরে পারমেজান চিজ ছড়িয়ে দিন। তারপর ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। চিজ গলে সোনালি হয়ে এলে বের করে কয়েক মিনিট রেখে পরিবেশন করুন।
গরম এগপ্ল্যান্ট পারমিজিয়ানা সালাদ, গার্লিক ব্রেড বা পাস্তার সঙ্গে পরিবেশন করা যায়।
সূত্র: ভিনসেনজোস প্লেট

এআইয়ের যুগে বসে এই শিরোনাম দেখে সন্দেহ করার কোনো অবকাশ কি আছে? অফিস কিংবা ক্লাসরুম পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবার ঢুকে পড়েছে ঘরের ভেতর। শুধু তা-ই নয়, একেবারে সন্তান প্রতিপালনের মতো সংবেদনশীল জায়গায়।
৫ ঘণ্টা আগে
দুপুরের খাবারের পরপরই চোখের পাতা ভারী হয়ে আসে; যাকে আমরা বলি ভাতঘুম। এই সময় ক্লান্তি লাগা বেশ স্বাভাবিক বিষয়। অনেকে মনে করেন, কর্মব্যস্ত দিনের মাঝে একটু ঘুমিয়ে নিলে রাতের ঘুম নষ্ট হবে কিংবা আলসেমি আঁকড়ে ধরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একদম ভিন্নকথা। কাজের ফাঁকে বা দুপুরে অল্প সময়ের জন্য চোখ...
২১ ঘণ্টা আগে
ভালোবাসার সম্পর্কে কখনো মনে হতে পারে, সঙ্গী আগের মতো যত্নশীল নেই। কখনো মনে হতে পারে, এই মানুষটিই কি আমার জন্য সঠিক? আবার কখনো সঙ্গীর কোনো ছোট আচরণও অস্বাভাবিকভাবে চোখে পড়তে পারে। এসব ভাবনা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন একই ধরনের প্রশ্ন বছরের পর বছর বারবার ঘুরেফিরে মনে...
১ দিন আগে
‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গল্পে এলিস কখনো নিজের আকার বদলে যেতে দেখে, কখনো চারপাশের জগৎকে স্বাভাবিকের চেয়ে ভিন্নভাবে অনুভব করে। বাস্তব জীবনে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির অভিজ্ঞতাও কিছুটা এমন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটি কোনো কল্পনার বিষয় নয়, এটি মস্তিষ্কের তথ্য...
১ দিন আগে