যাঁদের ত্বক বেশি শুষ্ক, তাঁরা কলার প্যাক লাগাতে পারেন। এর জন্য দুধের সরের সঙ্গে একটা মাঝারি আকারের কলা পেস্ট করে মিশিয়ে নিন। এই প্যাক লাগালে ত্বক নরম হবে। রুক্ষতা ও শুষ্কতা থাকবে না।
মোলায়েম ত্বক পেতে ঘরে বসেই স্ক্রাব করতে পারেন। এর জন্য চা তৈরির পর চায়ের পাতা মুখে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। খানিকক্ষণ স্ক্রাবিংয়ের পর মুখে ময়শ্চারাইজার লাগান। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল, নরম ও মসৃণ করতে সাহায্য করে।
ত্বকের স্ক্রাবার হিসেবে দারুণ কাজ করে চিনি। ত্বকের মৃতকোষ তুলে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি। অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন। অর্থাৎ মুখে ও সারা শরীরে আলতো হাতে ঘষুন। যতক্ষণ না চিনি গলে যায়, ততক্ষণ স্ক্রাবিং করুন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

গরমের ছুটি মানেই যেন একটু স্বস্তির নিশ্বাস। একঘেয়েমি আর গরম আবহাওয়া থেকে বাঁচতে পাহাড় অথবা সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গা হতে পারে আপনার গ্রীষ্মকালীন ভ্রমণের সেরা গন্তব্য। এ জন্য গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস জেনে রাখা জরুরি। ছুটিতে শহর থেকে কেউ হয়তো পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা...
২৮ মিনিট আগে
আজ আপনার আত্মবিশ্বাস থাকবে বুর্জ খলিফার চূড়ায়! সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই এই পৃথিবীর রাজা। কিন্তু সাবধান! বাথরুমের ভেজা মেঝেতে পা পিছলে পড়ার প্রবল যোগ রয়েছে। আজ সঙ্গীকে কোনো বড় প্রতিশ্রুতি দিতে যাবেন না।
২ ঘণ্টা আগে
প্রতিদিনের ব্যস্ততায় দুজনে পর্যাপ্ত সময় একসঙ্গে কাটাতে পারেন না। ফলে দুজনের দৈনিক রুটিনও আলাদা। এতে সম্পর্কে চাপ পড়া স্বাভাবিক। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্যস্ত শিডিউলেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন কিছু অভ্যাস গড়ে তোলা। নিয়মিত সেগুলো করে যাওয়া। বিষয়গুলো খুব কঠিন কিছু নয়...
২ ঘণ্টা আগে
দূরের বরফ ঢাকা পাহাড় অথবা নীরব কোনো হ্রদের পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়ে পৃথিবীর সব ক্লান্তি ভুলে যেতে চান? এমন স্বপ্নের ভ্রমণ যদি সত্যি করতে চান, তবে মে মাসে ঘুরে আসুন নেপালের কয়েকটি গন্তব্য থেকে। জেনে নিন নেপালের ৭টি গন্তব্যের কথা, যেগুলো মে মাসে ভ্রমণের জন্য আদর্শ...
১৭ ঘণ্টা আগে