করোনাভাইরাসের সংক্রমণে ফুসফুস আক্রান্ত হয়। এর ফলে দেহে খুব দ্রুত অক্সিজেনের অভাব ঘটতে পারে। আর অক্সিজেনের অভাবে মৃত্যু হওয়া অস্বাভাবিক নয়। ফলে ফুসফুস সুস্থ রাখা দরকার। ফুসফুসের সুস্থতার জন্য করতে পারেন ইয়োগা।
উষ্ট্রাসন
যেভাবে করবেন
১. বিরাসনে অর্থাৎ হাঁটু গেড়ে পায়ের আঙুল ভেতরের দিকে দিয়ে বসুন।
২. দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরুন। হাতের বৃদ্ধাঙ্গুলি পায়ের পাতার ভেতরের দিকে থাকবে।
৩. শ্বাস ভেতরে টেনে মাথা ও গ্রীবাকে পেছন দিকে মুড়ে কোমর ওপরে তুলুন। হাঁটু থেকে ঊরু পর্যন্ত ভূমির সাপেক্ষে লম্বা থাকবে।
৪. আসনে থাকাবস্থায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।
৫. আসন থেকে নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালির ওপর বসে পড়ুন।
সময়কাল ও সংখ্যা
এই আসনে ১৫-৩০ সেকেন্ড থাকুন।
পরপর ৩-৫ বার করুন।
উপকারিতা
১. শ্বসনতন্ত্রের উপকার করে।
২. ফুসফুসের প্রকোষ্ঠগুলোকে ‘সক্রিয় করে তোলে। ফলে হাঁপানি রোগীরা খুব ভালো ফল পাবেন এ থেকে।
৩. সাইটিক, স্পন্ডালাইটিস প্রভৃতি মেরুদণ্ডের রোগে উপকার পাওয়া যাবে।
৪. থাইরয়েডের জন্য উপকারী আসন এটি।
ভস্ত্রিকা প্রাণায়াম
ফুসফুসের ব্যায়ামের জন্য এক জায়গায় বসে
স্থির থেকে সবচেয়ে সহজ ব্যায়াম হলো
ভস্ত্রিকা প্রাণায়াম।

শরীরের বিশেষ বিশেষ অংশের ব্যায়াম যখন করা হয়, তখন সেগুলোর জন্য একটু বেশি শক্তি প্রয়োগ করতে হয়। সাধারণভাবে যে শ্বাস নেওয়া হয় তা খুব ছোট। অর্থাৎ, ফুসফুসের আয়তনের খুব কম পরিমাণ বাতাস বা অক্সিজেন আমরা নাক দিয়ে টানি। ভস্ত্রিকা প্রাণায়ামের মাধ্যমে ফুসফুসের ব্যায়ামের সময় একটু শক্তি প্রয়োগ করে সম্পূর্ণ ফুসফুস ভরে শ্বাস নিয়ে আবার পুরো ফুসফুস খালি করে ফেলতে হয়। তবে রোগের তারতম্য অনুসারে এই শ্বাসের বিভিন্ন রকম গতি হয়ে থাকে।
যেভাবে করবেন
১. যেকোনো আসনে বসতে পারেন, তবে মেরুদণ্ড সোজা রাখবেন।
২. চোখ বন্ধ রাখুন।
৩. সম্পূর্ণ ফুসফুস ভরে শ্বাস নিন এবং পুরোটা ফুসফুস খালি করে ফেলুন।
৪. শ্বাস নেওয়া ও ছাড়ার সময় একটু বাড়তি শক্তি প্রয়োগ করতে হবে। এই শক্তি প্রয়োগের জন্য শ্বাস নিতে শব্দ হয়।
৫. শ্বাস নেওয়া ও ছাড়া নাক দিয়ে করবেন।
সময়কাল
প্রথমে টানা ১ মিনিট করার চেষ্টা করুন। সম্পূর্ণ ফল পেতে টানা ৫ মিনিট করুন।
খেয়াল রাখতে হবে
যদি কারও করোনা হয়, সে অবস্থায় নিঃশব্দে ধীরে ধীরে ফুসফুস ভরে শ্বাস নিতে হবে। ছাড়ার সময়ও ধীরে ধীরে ছাড়তে হবে। বাড়তি শক্তি প্রয়োগ করা যাবে না।
লেখক: প্রশিক্ষক, এভারগ্রিন ইয়োগা
এই সম্পর্কিত আরও পড়ুন:

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
৭ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
৮ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
৮ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৮ ঘণ্টা আগে