ফুসফুসের কিছু বিশেষ রোগের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে ওষুধ দেওয়ার চেয়ে সরাসরি ফুসফুসে ওষুধ পৌঁছালে সেটা ভালো কাজ করে। আর এখানেই প্রয়োজন পড়ে যায় ইনহেলারের। ইনহেলার একটি ওষুধ-সংবলিত উচ্চচাপযুক্ত ডিভাইস বা ক্যানিস্টার। ইনহেলার দিয়ে প্রতিটি চাপে পরিমিত পরিমাণ ওষুধ শ্বাসের মাধ্যমে সরাসরি ফুসফুসে পৌঁছানো যায়।
কোন রোগের ক্ষেত্রে
সাধারণত সব ধরনের শ্বাসকষ্টের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না। যেসব ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে, তার মধ্যে রয়েছে অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)। এ ছাড়া কিছু কিছু অ্যালার্জির ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করে কার্যকারিতা পাওয়া যায়।
দিনে কতবার ব্যবহার
প্রয়োজনবোধে দিনে ২ থেকে ৪ বার ১ থেকে ২ চাপ করে ইনহেলার নেওয়ার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
পার্শ্বপ্রতিক্রিয়া
প্রয়োজন ছাড়া ইনহেলার ব্যবহার করার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। ফলে প্রয়োজন ছাড়া ইনহেলার ব্যবহার না করাই ভালো। তবে কখনো তেমন কিছু ঘটলে মনে রাখতে হবে, রেসকিউ ইনহেলার নিলে তেমন কোনো ক্ষতি হয় না। শুধু রোগীর হার্টবিট বেড়ে যেতে পারে, বুক ধড়ফড় করতে পারে। অন্যদিকে কন্ট্রোল ইনহেলার ব্যবহার-পরবর্তী নিয়ম না মেনে যদি বারবার নেওয়া হতে থাকে, তাহলে মুখে ঘাসহ আরও কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
রাতে শ্বাসকষ্ট কেন বেশি হয়
রাতের বেলায় দেখা যায় অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায় অথবা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। এর সঠিক কারণ ঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কিছু ফুসফুস ও হৃৎপিণ্ডের বা পাকস্থলীর রোগের ক্ষেত্রে এ রকম হতে পারে। লক্ষ করলে দেখা যায় যে রাতের বেলা আমাদের রক্ত সঞ্চালন হৃৎপিণ্ড ও ফুসফুসের মাধ্যমে তুলনামূলক কম হয়ে থাকে। তাই এ সময়গুলোতে রক্ত ফুসফুসে জমা হয়ে যায় আর শ্বাসকষ্ট তৈরি করে। কিছু রোগের ক্ষেত্রে এ রকম হতে পারে। যেমন:
চিকিৎসা
মূল রোগের চিকিৎসা ঠিকভাবে করলেই রাতের বেলার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রয়োজনে সি-প্যাপ বা বাই-প্যাপ মেশিন ব্যবহার করা যেতে পারে।
লেখক: রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৯৩ জন।
১ ঘণ্টা আগে
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস। মহাপরিচালক জানান, ২০২৬ সালে এই প্রাদুর্ভাব যে গতিতে আছে সেভাবে চলতে থাকলে ২০১৪ থেকে ২০১৬ সালের...
৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম শনাক্তে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১ দিন আগে
বারবার গর্ভপাতের ক্ষেত্রে এখন পুরুষের শুক্রাণুর স্বাস্থ্যও গুরুত্ব দিয়ে দেখছেন চিকিৎসকেরা। নতুন গবেষণায় শুক্রাণুর ডিএনএ ক্ষতি, আইভিএফের সাফল্য এবং ভ্রূণের প্রাথমিক বিকাশের মধ্যে সম্পর্কের ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান।
১ দিন আগে