টেডি ডে

ভ্যালেন্টাইন সপ্তাহের প্রতিটি দিনই বিশেষ। তবে টেডি ডে যেন একটু বাড়তি মায়া আর আদুরে অনুভূতির দিন। এই দিনে প্রিয়জনের হাতে একটি নরম তুলতুলে টেডি তুলে দেওয়া মানে কেবল একটি খেলনা দেওয়া নয়; বরং তাকে একরাশ ভালোবাসার উষ্ণতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া। উপহারের আকার বা দাম এখানে বড় কথা নয়। বরং এর পেছনে লুকিয়ে থাকা আপনার আন্তরিকতা এবং ভালোবাসাই হলো আসল বিষয়। একটি আদুরে টেডি আপনাদের সম্পর্ককে আরও মায়াবী এবং দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। আসলে সম্পর্কগুলো ভালো রাখতে যত্ন করতে হয়। এসব বিশেষ দিন সে যত্নে বাড়তি জ্বালানি জোগাবে।
ক্লাসিক্যাল সঙ্গীকে দিন চিরাচরিত ছোট লাল টেডি
ছোট আকারের লাল রঙের টেডি বিয়ারগুলো হলো ভালোবাসা প্রকাশের ক্ল্যাসিক মাধ্যম। এটি অনেকটা ছোট একটা চিরকুটের মতো, যা কোনো কথা না বলেই আপনার অনুভূতির কথা জানান দেয়। উপহারটিকে আরও একটু বিশেষ করতে চাইলে এর সঙ্গে একগুচ্ছ তাজা গোলাপ বা এক বাক্স চকলেট যোগ করতে পারেন। যাঁরা খুব বেশি জাঁকজমক পছন্দ করেন না, তাঁদের জন্য এটি একটি নিখুঁত উপহার।
নাম খোদাই করা পার্সোনালাইজড টেডি
আপনার সঙ্গী আপনার কাছে কতটা বিশেষ, তা বোঝানোর সেরা উপায় হলো একটি কাস্টমাইজড বা পার্সোনালাইজড টেডি। এর বুকে বা পোশাকে সঙ্গীর নাম লিখে দিলে উপহারটি অনেক বেশি ব্যক্তিগত ও অর্থবহ হয়ে ওঠে। যখনই আপনার সঙ্গী টেডিটির দিকে তাকাবেন, তিনি আপনার এই বিশেষ চেষ্টার কথা অনুভব করতে পারবেন।
হৃৎপিণ্ড হাতে কিউপিড টেডি
আপনার মনটি প্রিয়জনকে সমর্পণ করার প্রতীক হিসেবে হার্ট বা হৃদয় হাতে ধরা টেডি বেছে নিতে পারেন। অনেক সময় এই হার্টগুলো চুমকি দিয়ে এমব্রয়ডারি করা থাকে বলে দেখতে সুন্দর লাগে। এটি আক্ষরিক অর্থেই আপনার সঙ্গীকে এই বার্তা দেবে যে, আপনার হৃদয়ের চাবিকাঠি এখন থেকে কেবল তাঁর কাছেই রয়েছে। ভালোবাসার পূর্ণতা প্রকাশে এ ধরনের কিউপিড টেডি সব সময় জনপ্রিয়তার শীর্ষে থাকে।
ক্রোশেট টেডি
বর্তমানে হাতে তৈরি বা হ্যান্ডমেড উপহারের কদর অনেক বেড়েছে। দক্ষ কারিগরের হাতে বোনা ক্রোশেট টেডি বা কুশিকাটার তৈরি টেডি হতে পারে এবারের টেডি ডের বড় চমক। এই টেডিগুলো যেমন টেকসই, তেমনই পরিবেশবান্ধব এবং ত্বকের জন্যও নিরাপদ। যাঁরা ইউনিক বা একটু ভিন্নধর্মী উপহার পছন্দ করেন, তাঁদের জন্য এটি হবে সেরা উপহার।
বিশালাকার টেডি
আপনার সীমাহীন ভালোবাসা বোঝাতে একটি জায়ান্ট বা বিশালাকার টেডি হতে পারে চমৎকার উপহার। এই বড় টেডিগুলো জড়িয়ে ধরার জন্য অত্যন্ত আরামদায়ক। বিশেষ করে যখন আপনি প্রিয়জনের পাশে থাকতে পারেন না, তখন এই বিশাল টেডিটি আপনার হয়ে তাঁকে উষ্ণতা ও সঙ্গ দেবে। এটি আপনার অনুপস্থিতিতে তাঁকে মনে করিয়ে দেবে, আপনার ভালোবাসা সব সময় তাঁকে ঘিরে আছে।
কিউট হ্যাঙ্গিং টেডি
গাড়ির ড্যাশবোর্ডে বা শোয়ার ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য ছোট হ্যাঙ্গিং টেডি উপহার হিসেবে সেরা। এটি আপনার সঙ্গীর চোখের সামনে সব সময় থাকবে এবং প্রতিটি মুহূর্তে তাঁকে আপনার কথাই মনে করিয়ে দেবে। যদি আপনার সঙ্গী গাড়ি চালাতে বা ঘর সাজাতে পছন্দ করেন, তবে এই টেডি ডেতে তাঁকে এই ছোট সারপ্রাইজটি দিতে পারেন।
তিন টেডির বিশেষ সেট
একটি টেডির চেয়ে তিনটি টেডির একটি সেট উপহার দেওয়া অনেক বেশি আকর্ষণীয়। এই তিনটি টেডি আপনাদের সম্পর্কের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক হিসেবে কাজ করবে। আপনাদের সুন্দর স্মৃতির দিনগুলো, বর্তমানের এই মিষ্টি সময় এবং আগামী দিনের পথচলার অঙ্গীকার নিয়ে এই উপহারটি হয়ে উঠবে অত্যন্ত রোমান্টিক এবং অর্থবহ।
সূত্র: স্নুপ্লে, টেডি বিয়ার ল্যান্ড ও অন্যান্য

ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম অ্যাগোডা তাদের ‘২০২৬ ট্রাভেল আউটলুক রিপোর্ট’-এ এশিয়ার ভোজনরসিক পর্যটকদের পছন্দের গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার ভোজনরসিক পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠছে স্থানীয় খাবার ও খাদ্যসংস্কৃতি।
৯ ঘণ্টা আগে
বর্তমানে আঁশ বা ফাইবার বলতেই আমাদের মাথায় প্রথমে আসে ওটমিলের নাম। প্রতি কাপ ওটমিলে প্রায় ৪ গ্রাম আঁশ থাকে। তবে ওটমিলই একমাত্র আঁশের উৎস নয়। এমন অনেক সাধারণ খাবার আছে, যা ফাইবার বা আঁশের দিক থেকে ওটমিলকেও ছাড়িয়ে যায়। তাই যাঁরা ওটমিল খেতে পারেন না, তাঁদের জন্য এ খাবারগুলো সম্পর্কে জানা বেশি জরুরি।
১০ ঘণ্টা আগে
সচরাচর আমরা ভদ্রতার সমার্থক শব্দ হিসেবে ‘দয়ালু’ বা ‘উদার’ শব্দ দুটি ব্যবহার করি। সমাজ আমাদের অনেক কিছুই শেখায়। অনেক নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা মনে করি, কাউকে ‘ধন্যবাদ’ বলা বা কেউ বিপদ পড়লে তাকে ‘শুনে খুব খারাপ লাগল’ বলাটাই ভালো মানুষের লক্ষণ।
১১ ঘণ্টা আগে
পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক-মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
১৫ ঘণ্টা আগে