
সব তো ঠিকঠাকই রয়েছে, তবু বিকেলবেলা আয়নায় নাকের ওপর র্যাশ দেখতে পেলেন। হঠাৎ ত্বকে টান ধরছে, ঘুম থেকে ওঠার পর চোখের নিচে যেন একদিন বেশিই কালো লাগছে অথবা রোমকূপ বড় লাগছে দেখতে। কেন হয় এগুলো? রাতারাতি ত্বকের এসব সমস্যা নানা কারণে দেখা দিতে পারে। যত্ন নিচ্ছেন, কিন্তু ত্বকের যত্ন নিতে গিয়ে কী ভুল করছেন, সেটা জানাও জরুরি। জীবনযাপনে কোনো পরিবর্তন এসেছে কি না, সে কথাও ভাবতে হবে। তারপরই সমাধান মিলবে। হঠাৎ মুখের ত্বকে সমস্যা দেখা দিলে যে বিষয়গুলো যাচাই করে দেখতে হবে, সেগুলো হলো—
বাড়িতে ফেশিয়াল করে অভ্যস্ত অনেকে। ফলে অনেকে নানা ধরনের ফেশিয়াল ক্রিম কেনেন। ত্বকের উপযোগী ফেশিয়াল ম্যাসাজ ক্রিম ব্যবহার না করলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনি ত্বকের কোন ধরনের পরিবর্তনগুলো চাচ্ছেন, তা বিউটি এক্সপার্টকে জানালে তিনি সে ধরনের ফেশিয়াল করার পরামর্শ দেবেন। পারলার বা স্যালনে ম্যাসাজটা ভালো। পাশাপাশি কত দিন পরপর এই সেবা আপনাকে নিতে হবে, তা-ও তিনি বলে দেবেন।
শরীরের প্রতিটি অংশই অনিয়ন্ত্রিত মানসিক চাপের কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। ত্বকের অবস্থার বিষয়ে একজিমা, সোরিয়াসিসসহ অনেক প্রদাহজনিত রোগের কারণ অন্তত আংশিকভাবে মানসিক চাপ হতে পারে। মানসিক চাপ রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেওয়ায় দীর্ঘস্থায়ী প্রদাহ আরও খারাপ আকার ধারণ করে। অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটাতে পারে। ফলে ত্বক ধূসর ও অনুজ্জ্বল হয়ে যেতে পারে। তাই নিজেকে শান্ত রাখার জন্য যা যা করা সম্ভব, সেগুলো করতে হবে। এর মধ্যে থাকতে পারে কাজের পর যোগব্যায়ামের ক্লাসে যাওয়া, বিভিন্ন মেডিটেশন অ্যাপ ব্যবহার করা অথবা উৎসবের আয়োজনের পরিকল্পনার কিছু কাজ পরিবার ও বন্ধুদের ওপর ছেড়ে দেওয়া।

আজকাল বিভিন্ন ধরনের সেরামের ব্যবহার বেড়েছে, এ কথা অজানা নয়। এগুলো রোমকূপ পরিষ্কার করে, কোলাজেন বাড়ায় এবং হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে। এই পণ্যগুলো যতই ভালো হোক, তা আসলেই ত্বকের জন্য জরুরি কি না, সেটা বুঝে ব্যবহার না করলে ভুগতে হবে। এগুলো কোনো কোনো ত্বকে লালচে ভাব সৃষ্টি করতে পারে। এমনকি এসব উপকারিতা দেওয়ার আগেই ব্রণ তৈরিতে ভূমিকা রাখতে পারে। এ জন্য নিজে নিজে এ ধরনের পণ্য ব্যবহার না করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের উপযোগী পণ্য ব্যবহার করা ভালো; বিশেষ করে উৎসবের আগে।
ত্বকে মৃত কোষ জমলে তা আলোর প্রতিফলনে বাধা দেয়, ফলে ত্বক নিষ্প্রভ দেখায়। এর সমাধান? বিশেষ দিনে ভেতর থেকে উজ্জ্বল আভা ছড়াতে নিয়মিত এক্সফোলিয়েশনের দরকার। নিয়মিত এক্সফোলিয়েশন মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। প্রথমে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন। মাসখানেক পর যদি আপনি তা সহ্য করতে পারেন, তবে সপ্তাহে দুবার করতে পারেন।
ত্বকে সতেজতা ফিরে পেতে মৌসুমি ফল এবং সবজির জুস ও স্মুদি পান করা যেতে পারে। ঘরে তৈরি তাজা জুস ত্বকের জন্য ভালো। কারণ, এটি অক্সিজেন সরবরাহ করে এবং এতে থাকা অত্যাবশ্যকীয় খনিজ লসিকাতন্ত্রকে উদ্দীপিত করতে এবং ত্বকের ফোলা ভাব কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত নয়, দিনে এক গ্লাস জুস পান করাই যথেষ্ট।
সূত্র: স্টাইলক্রেজ, হেলথলাইন ও অন্যান্য

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
১ মিনিট আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
২ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৪ ঘণ্টা আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৬ ঘণ্টা আগে