প্রশ্ন: বাড়িতে হেয়ার স্পা কীভাবে করতে পারি?
লোপা, ব্রাহ্মণবাড়িয়া
অবশ্যই বাড়িতে হেয়ার স্পা করা সম্ভব। মাসে একবার বিউটি স্যালনে গিয়ে হেয়ার স্পা করালেও নিয়ম অনুযায়ী সপ্তাহে একবার বাড়িতে হেয়ার মাস্ক ব্যবহার করে হেয়ার স্পা করতে হবে। এখন বাজারে রেডিমেড স্পা স্ক্রিম ও অয়েল সেট হিসেবে কিনতে পাওয়া যায়। সে ক্ষেত্রে স্পা ক্রিমের সঙ্গে স্পা অয়েল মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে ব্যবহারের জন্য। এই সময়ের মধ্য়ে চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে। নারকেল তেল হালকা গরম করে এর সঙ্গে ভিটামিন ‘ই’ ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এবার হট ওয়াটার টাওয়েল থেরাপি নিতে হবে; অর্থাৎ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে চুলে জড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ। এটি করতে হবে দু-তিনবার করে।
এরপর চুল খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। এবার চুল টাওয়েল ড্রাই করে আগেই তৈরি করে রাখা ক্রিমটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
প্রশ্ন: ইদানীং চুল অনেক বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে। চুলের আগা ফেটে যায় বলে কেটে ছোট করে রেখেছি। চুল সিল্কি করতে আর কী করা যায়? ব্যস্ততার কারণে সময় নিয়ে চুলের যত্ন নিতে পারি না। সহজ সমাধান হলে ভালো হয়।
শাম্মী শায়লা, ঢাকা
প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। কিছুদিন ব্যবহার করলে দেখবেন চুল রেশমি ও মসৃণ হয়েছে।
পরামর্শ দিয়েছেন
শারমিন কচি
রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

শৈশবের এক অদ্ভুত ও সুন্দর বিষয় ‘কাল্পনিক বন্ধু’। কখনো সে কোনো অদৃশ্য মানুষ, কখনো রূপকথার কোনো জীব, আবার কখনো ঘরের কোণে পড়ে থাকা প্রাণহীন কোনো পুতুল। এগুলো শিশুর কল্পনায় হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। অনেকে মনে করেন, শিশু একা বা বিষণ্নতাবোধ করলে হয়তো এমনটি ঘটে। কিন্তু আধুনিক মনস্তত্ত্ব বলছে, বিষয়টি মোটেও...
৩৩ মিনিট আগে
নীল রঙের শহর! হ্যাঁ, একটি শহরের ঘরের দেয়াল, সরু গলি, সিঁড়ি, জানালা—সবকিছুই নীল রঙে মোড়ানো। ঠিক সে রকমই মরক্কোর ছোট্ট পাহাড়ি শহর শেফশাওয়েন। অনেকের কাছে শহরটি ব্লু পার্ল বা নীল মুক্তা নামে পরিচিত। রিফ পর্বতমালার কোলে গড়ে ওঠা এই শহরের প্রতিটি অলিগলি যেন এক জীবন্ত শিল্পকর্ম। কোথাও গাঢ় নীল, কোথাওবা...
৩ ঘণ্টা আগে
আঁকাবাঁকা ঢেউয়ের কারণে চুলের গোড়া থেকে আগা অবধি পুষ্টি পৌঁছাতে বেশ সময় লাগে। আর তাই এ ধরনের চুল একটু ফ্রিজি হয়ে থাকে।
১৯ ঘণ্টা আগে
আবহাওয়া যেহেতু অনুকূলে নেই, ফলে এই ঋতুতে কোন বেলায় কেমন শাড়ি পরবেন তা নিয়ে আগে থেকেই ভাবতে হবে।
২১ ঘণ্টা আগে