Ajker Patrika

দেশজুড়ে সজীব গ্রুপে নিয়োগ, রয়েছে বার্ষিক ইনক্রিমেন্টসহ নানা সুবিধা

চাকরি ডেস্ক 
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৬
দেশজুড়ে সজীব গ্রুপে নিয়োগ, রয়েছে বার্ষিক ইনক্রিমেন্টসহ নানা সুবিধা
প্রতীকী ছবি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ ‘রিজিওনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (ফুড অ্যান্ড বেভারেজ)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ ইন মার্কেটিং।

অভিজ্ঞতা: ৫-৭ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: ৩০-৪৫ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: যাতায়াত ও মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস, ছুটি নগদায়ন এবং নমনীয় অবকাশ নীতি, নেতৃত্ব বিকাশ এবং কর্মজীবনের উন্নতির সুযোগ।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬।

সূত্র: বিডিজবস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত