বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
১. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অফিসার (জেনারেল), ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস অফিস প্রোগ্রাম ব্যবহার জানতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
বেতন স্কেল: ১৪,৮২০-৩১,৩২০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অফিসার (আইটি/আইসিটি), ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি। অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল ব্যবহারে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১৪,৮২০-৩১,৩২০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অফিসার (গ্রাফিক্স ডিজাইনার), ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। গ্রাফিক্স ডিজাইন ও এডিটিং সফটওয়্যার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৪,৮২০-৩১,৩২০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অফিসার, ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ এবং ট্রাবলশুটিংয়ের ওপর কমপক্ষে ১ বছর মেয়াদি কোর্স। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ইনস্টলেশন, কনফিগারেশন অ্যান্ড রিপেয়ারিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৪,৮২০-৩১,৩২০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অফিসার (প্রুফ রিডার), ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সাহিত্যে স্নাতক। প্রুফ রিডার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস প্রোগ্রাম (ওয়ার্ড, এক্সেল) সম্পর্কে জ্ঞান এবং চালানোর সক্ষমতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৪,৮২০-৩১,৩২০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অডিও ভিজ্যুয়াল টুলস্ অপারেটর), ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি। অডিও ভিজুয়াল টুলস অপারেটর হিসেবে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৩৬০-২৩,৯৬০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: ইমাম (চুক্তিভিত্তিক), ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কামিল/দাওরায়ে হাদিস পাস। কোরআনে হিফজ বিশেষ যোগ্যতা বিবেচিত হবে। কোনো জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন স্কেল: ২২,০০০ টাকা।
বয়সসীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নম্বর পদের ক্ষেত্রে বয়স ২৫-৩৫ হতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০ শতাংশ বাড়ি ভাড়া, ১০ শতাংশ মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা, উৎসব ভাতা প্রদান করা হবে এবং ৭ নম্বর পদের জন্য দুই ঈদে মাসিক সম্মানী ৫০ শতাংশ ও বৈশাখী ভাতা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হবে।
আবেদন ফি: ৩০০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম সংগ্রহ করবেন। এরপর ‘মহাপরিচালক, বিআইবিএম’ বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ‘সাইট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
১ দিন আগে
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের অনলাইন বিভাগে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে জনবল নেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১ দিন আগে