শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: দুটি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: কমপক্ষে ২৭ বছর।
কর্মস্থল: ঢাকা (গুলশান–১)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে bdjobs.com/h/details/1559365?ln=1 ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।










