আইডিএলসি ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড বিভাগে ‘কল কোয়ালিটি এক্সপার্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
বিভাগ: আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
পদের নাম: কল কোয়ালিটি এক্সপার্ট।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিংকেক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।










