জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড অফিসার’ পদে ২০০ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড অফিসার (সূচনা)।
পদসংখ্যা: ২০০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: উল্লেখ নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: মাঠপর্যায়/অফিস পর্যায়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বয়সসীমা: ২৪–৩৬ বছর।
বেতন: ২২,৫০০-২৫,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক দুটি ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০২৬।
সূত্র: বিডিজবস।









