বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে মোট ১০৩৫ জন জনবল নিয়োগ দেবে। এসএসসি পাসেই করা যাবে আবেদন। আগ্রহী প্রার্থীদের ১৯ মে, ২০২৬ সকাল ৯টায় সংশ্লিষ্ট জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা গ্রহণ করা হবে।
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান।
পদসংখ্যা: ১০৩৫টি।
বেতন স্কেল: প্রবেশনকালীন বেতন ১৫,৫০০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
নিয়মিত হলে: নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা স্কেলে নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৩-সহ উত্তীর্ণ হতে হবে।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফরমটি বোর্ড বা সমিতির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে A4 সাইজের কাগজে নিজ হাতে পূরণ করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা (সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার [ক্রমিক নম্বর-১৩-এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি] বরাবর পোস্টাল অর্ডার বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।) পোস্টাল অর্ডার বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ছাড়া আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ১৯ মে, ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
* শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ এবং ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।
* শুধু শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশ্রহণের জন্য ডাকা হবে।
* লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
* প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।
* নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকা ছাড়া যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করতে পারবে।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিতির সময়: ১৯ মে ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ফ্যাক্টরি)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৩ মে, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের চাইল্ড প্রোটেকশন ইন ইমার্জেন্সি বিভাগ ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু। আবেদন করা যাবে ১৬ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন
১৯ ঘণ্টা আগে