বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ ক্যাটাগরিতে মোট ৯০ জন জনবল নেওয়া হবে। আবেদন করা যাবে ১১ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: প্রশিক্ষণ সহকারী।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণের সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: হিসাব সহকারী।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পদের নাম: অভ্যর্থনাকারী।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।
পদের নাম: টেলিফোন অপারেটর।
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া পিএবিএক্স বোর্ড চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৩৬টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাসসহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাসসহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়: ১১ মে, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ছয়টি ক্যাটাগরির ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৭৩১টি শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চারটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ও সদস্যসচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের অসামরিক পদে ১৯ ক্যাটাগরিতে ১৭৪ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৯ জুলাই থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১০ম থেকে ২০তম গ্রেডের ১১ ক্যাটাগরিতে মোট ৪১টি জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২১ জুলাই থেকে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে