শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ৬ ধরনের পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের গত ৩ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬ ধরনের পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা ১০২। পদগুলো হলো: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), হিসাব কর্মকর্তা, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী হিসাব কর্মকর্তা, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা।
করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ও দ্বিতীয় শিফটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের ইতিমধ্যে এ-সংক্রান্ত এসএমএস পাঠানো হয়েছে। পরীক্ষার প্রবেশপত্র বিসিআইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভিভো বাংলাদেশ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মার্কেটিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন...
১৪ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘লিটিগেশন কো-অর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন...
১৪ ঘণ্টা আগে
বাণিজ্যিক প্রতিষ্ঠান যমুনা গ্রুপে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘প্লাজা ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে