Ajker Patrika

প্রতিযোগিতা কমিশনে ১০ পদে চাকরি

চাকরি ডেস্ক 
প্রতিযোগিতা কমিশনে ১০ পদে চাকরি

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ ও ১৬তম গ্রেডের দুটি ক্যাটাগরির পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ৬টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকপ্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত