চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার (মহিলা) ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে চাকরির অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার।
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: ডিপ্লোমা নার্স (মহিলা) ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: কুক ২টি (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে অষ্টম শ্রেণি/সমমান পাস।
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি/সমমান পরীক্ষায় পাস। অভিজ্ঞতাসম্পন্ন বা হরিজন সম্প্রদায়ভুক্তদের অগ্রাধিকার।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা।
বয়সসীমা: এন্ট্রি পদে বয়সসীমা ৩২ বছর। বয়স গণনার তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা। ৩ থেকে ৬ নম্বর পদের ৫০ টাকা। ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করা পিডিএফ কপিসহ অনলাইনে আবেদন করবেন। এরপর অনলাইনে জেনারেট হওয়া আবেদনপত্র, পেমেন্ট রসিদ, ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি ও সনদপত্রের সত্যায়িত কপিসহ হার্ড কপি খামের ওপর পদের নাম, দপ্তরের নাম ও Application ID লিখে ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি বা ডাক/কুরিয়ারে ‘রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০’ ঠিকানায় পৌঁছাতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
সূত্র: বিজ্ঞপ্তি










