বর্তমান বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিততে আলাদা প্রস্তুতি নেওয়ার পরিবর্তে সমন্বিত প্রস্তুতি নেওয়াই অধিক কার্যকর। একই বিষয়কে এমনভাবে আয়ত্ত করতে হবে, যাতে তথ্যভিত্তিক প্রশ্নের পাশাপাশি বিশ্লেষণধর্মী উত্তর লেখার দক্ষতাও গড়ে ওঠে। এতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং প্রস্তুতি হয় দীর্ঘস্থায়ী। বিস্তারিত লিখেছেন ৪৪তম বিসিএসের উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ।

বাংলা সাহিত্যের প্রস্তুতিতে প্রথমে অধিক প্রশ্ন আসা কবি, সাহিত্যিক ও সাহিত্যপত্রিকাগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিত। প্রত্যেক লেখকের জীবন, সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে সংক্ষিপ্ত নোট তৈরি করলে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষার উত্তরও সমৃদ্ধ হয়। যুগভিত্তিক প্রস্তুতি এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এ ক্ষেত্রে বিশেষ সহায়ক।
বাংলা ব্যাকরণে নিয়মভিত্তিক প্রস্তুতির বিকল্প নেই। বানান, সমাস, কারক-বিভক্তি, উপসর্গ-প্রত্যয়, বাক্যশুদ্ধি ও বাগধারার মতো গুরুত্বপূর্ণ অংশগুলো আগে শেষ করা উচিত। প্রতিটি অধ্যায়ের পর সংশ্লিষ্ট এমসিকিউ অনুশীলনের পাশাপাশি নিয়মগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করার অভ্যাস গড়ে তুললে লিখিত পরীক্ষায়ও সুবিধা পাওয়া যায়।
ইংরেজি প্রস্তুতিতে গ্রামার, ভোকাবুলারি, রিডিং ও রাইটিং—এই চারটি অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। প্রতিদিন ইংরেজি সংবাদপত্রের সম্পাদকীয় পড়া, নতুন শব্দ নোট করা, সারাংশ লেখা এবং ভাবানুবাদের অনুশীলন করলে একই প্রস্তুতি থেকে প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষার জন্য দক্ষতা তৈরি হয়।
গণিতে প্রথমে মৌলিক ধারণা পরিষ্কার করতে হবে। এরপর দ্রুত সমাধানের কৌশল আয়ত্ত করে নিয়মিত অনুশীলন করতে হবে। মানসিক দক্ষতার ক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করলে প্যাটার্ন শনাক্তকরণ ক্ষমতা বাড়ে। লিখিত পরীক্ষার জন্য ধাপে ধাপে সমাধান উপস্থাপনের অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন।
সাধারণ বিজ্ঞান মুখস্থের বিষয় নয়, এটি বোঝার বিষয়। প্রতিটি ধারণা বাস্তব জীবনের উদাহরণের সঙ্গে মিলিয়ে পড়লে তা দীর্ঘদিন মনে থাকে। গুরুত্বপূর্ণ চিত্র, সারণি ও ফ্লোচার্ট ব্যবহার করে নোট তৈরি করলে লিখিত পরীক্ষার উত্তর আরও কার্যকর হয়। প্রতিটি অধ্যায়ের পর বিগত বছরের প্রশ্ন সমাধান করা উচিত।
বাংলাদেশ বিষয়াবলিতে সংবিধান, ইতিহাস, অর্থনীতি, কৃষি, প্রশাসন ও সমসাময়িক বিষয়গুলো বিশ্লেষণধর্মীভাবে পড়তে হবে। তথ্য মুখস্থ করার পাশাপাশি প্রতিটি বিষয়ের কারণ, প্রভাব ও তাৎপর্য বোঝার চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় পরিসংখ্যান ও সরকারি প্রতিবেদনের তথ্য যুক্ত করলে লিখিত উত্তরের মান বাড়ে।
আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা, বৈশ্বিক অর্থনীতি, পরিবেশ, কূটনীতি ও সমসাময়িক ঘটনাবলির মধ্যে সম্পর্ক বোঝা জরুরি। প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ পড়া এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তুললে লিখিত পরীক্ষায় তা বিশেষ সুবিধা দেয়।
আইসিটি বিষয়ে মৌলিক ধারণা, কম্পিউটার প্রযুক্তি, ইন্টারনেট, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও সাম্প্রতিক প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রযুক্তিভিত্তিক সমসাময়িক ঘটনাগুলোর সঙ্গে পাঠ্য বিষয়বস্তুর সংযোগ স্থাপন করলে প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
এই অংশে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, পরিবেশগত সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক ধারণা সুস্পষ্টভাবে আয়ত্ত করতে হবে। মানচিত্র, চিত্র ও তথ্যভিত্তিক নোট ব্যবহার করলে বিষয়গুলো সহজে মনে থাকে এবং লিখিত পরীক্ষায় উত্তর আরও উপস্থাপনযোগ্য হয়।
এই অংশে সংজ্ঞা মুখস্থ করার চেয়ে বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সততা, জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন, মানবিক মূল্যবোধ ও সুশাসনের ধারণাগুলো সমসাময়িক উদাহরণের আলোকে বিশ্লেষণ করলে লিখিত উত্তরের মান বৃদ্ধি পায়।
যে বিষয়ই পড়া হোক না কেন, একটি কার্যকর প্রস্তুতির ধাপ হতে পারে—
ধারণা অর্জন → এমসিকিউ অনুশীলন → সংক্ষিপ্ত নোট তৈরি → বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ → উত্তর লেখার অনুশীলন → নিয়মিত পুনরাবৃত্তি
এই ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করলে একই প্রস্তুতি থেকে প্রিলিমিনারি ও লিখিত—দুই পরীক্ষার জন্য শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৬ মিনিট আগে
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিটিগেশন (এসপিও-এফএভিপি), রি-অ্যাডভার্টাইজমেন্ট বিভাগে ‘লিগ্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ জুলাই পর্যন্ত।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ জুলাই পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশবন্ধু গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার (ভ্যাট অ্যান্ড ট্যাক্স)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে