
প্রথম বা নতুন চাকরি শুরু করা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ সময় নতুন পরিবেশ, নতুন সহকর্মী এবং দায়িত্বের চাপ থেকে উদ্বেগ বা ভয় তৈরি হওয়া স্বাভাবিক। জীবনে একবারের জন্য হলেও এরকম বাস্তবতার মুখোমুখি হতে হয়। তবে কিছু সচেতন পদক্ষেপ নিলে এ ভয় সহজে নিয়ন্ত্রণ করা যায়। নতুন চাকরির ভয় কমাতে এবং যথাসম্ভব আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার শুরু করতে কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন।
অনুভূতি শেয়ার করুন
নতুন চাকরিতে ভয় ও দুশ্চিন্তা নিয়ে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা যায়। তাঁদের সঙ্গে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বললে মনের ভার কমাতে এবং কিছুটা উদ্বেগ কমতে সাহায্য করে। আপনি কেন উদ্বিগ্ন তা বুঝতে পারলে, কোন কোন বিষয়ে ইতিবাচকভাবে মনোযোগ দিতে হবে, তা সহজে নির্ধারণ করতে পারবেন। আপনি যাঁর সঙ্গে কথা বলছেন, তিনি চাকরিতে প্রথম দিনটা ভালোভাবে সামলাতে এবং ভয় কমাতে পরামর্শ দিতে পারেন।
নিজেকে প্রস্তুত করুন
নতুন চাকরি শুরু করতে নিজেকে প্রস্তুত মনে করলে তা মানসিক চাপ ও ভয় কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। প্রথম দিনে কোন ধরনের পোশাক পরবেন, তা আগে থেকে ঠিক করে রাখুন। নতুন কর্মস্থল সম্পর্কে জানার চেষ্টা করুন এবং কর্মস্থলে যাওয়ার পথ নিশ্চিত করুন। কর্মস্থলে যাওয়ার আগে নতুন ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এবং প্রথম দিনের প্রস্তুতির জন্য কী করা যায়, সে সম্পর্কে ধারণা নিতে পারেন। তাঁরা আপনাকে কিছু নির্দিষ্ট দক্ষতা ঝালিয়ে নিতে বা নতুন কর্মী হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র পূরণের বিষয়ে বলতে পারেন। এতে প্রথম দিনে পরিচিতি পর্ব ও প্রশিক্ষণের ওপর মনোযোগ দেওয়া সহজ হবে।
অফিস শেষে ইতিবাচক থাকুন
প্রথম দিন কর্মস্থল থেকে ফিরে নিজেকে অনুপ্রাণিত ও ইতিবাচক রাখতে পারে, এমন কিছু করুন। যেমন প্রিয় মানুষ বা বন্ধুদের নিয়ে হোটেল বা সুন্দর জায়গায় যেতে পারেন। এতে আপনার ইতিবাচক মনোভাব তৈরি হবে; যা আপনার উদ্বেগ কমিয়ে দেবে।
প্রত্যাশা নিয়ন্ত্রণ করুন
মনে রাখতে হবে, নতুন চাকরি শুরুর অর্থ হলো নতুন জিনিস শিখতে হবে। পাশাপাশি একটি নতুন সংস্কৃতি ও কাজের পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হবে। নতুন চাকরিতে দক্ষতা অর্জন করতে এবং সহকর্মী ও পরিবেশের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে সময় প্রয়োজন। তাই প্রত্যাশায় মাত্রা রাখুন।
ভালো ধারণা তৈরি করুন
নতুন চাকরি শুরুর অর্থ হলো নতুন সহকর্মীদের সঙ্গে পরিচিত হওয়া। প্রথমে একটি ভালো প্রাথমিক ধারণা তৈরি করা গুরুত্বপূর্ণ। তবে সহকর্মীদের প্রভাবিত করার জন্য
খুব বেশি চেষ্টা করবেন না। এর পরিবর্তে জিজ্ঞাসা করে এবং সাধ্যমতো সাহায্যের প্রস্তাব দিয়ে সহকর্মীদের জানার জন্য সময় নিন। নিজের সহকর্মী এবং কাজ সম্পর্কে জানার আগ্রহ দেখানো একটি ইতিবাচক ধারণা তৈরি করে এবং চমৎকার কর্মসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
ইতিবাচক মনোভাব রাখুন
নতুন চাকরিটি একটি ইতিবাচক অভিজ্ঞতা এবং পেশাগত জীবনে শেখার ও উন্নতি করার দারুণ সুযোগ। যদি কোনো ভুল করেন, তবে কীভাবে সেগুলো সংশোধন করতে হয়, তা জানতে চেষ্টা করুন। ভবিষ্যতে কীভাবে সেগুলো এড়ানো যায়, তা জিজ্ঞাসা করুন। ভুল হতে পারে, স্বীকার করা মেজাজ ভালো রাখতে পারে এবং নতুন চাকরি শুরুর সময় আপনাকে আরও সৃজনশীল মানসিকতা দিতে পারে।
অনুভূতিগুলো জার্নালে লিখুন
নতুন চাকরি শুরুর আগে আপনার স্নায়ুচাপ এবং যেকোনো আশঙ্কা মোকাবিলার জন্য জার্নাল লেখা একটি দারুণ উপায়। নতুন চাকরি শুরুর আগের রাতে আপনার কেমন লাগছে, তা নিয়ে কয়েক মিনিট লিখুন। একজন বন্ধুর সঙ্গে শেয়ার করার মতোই জার্নাল লেখা স্নায়ুচাপ কমাতে এবং ইতিবাচক থাকার জন্য কোন কোন ক্ষেত্রে নিজের শক্তিকে কাজে লাগানো যায়, তা চিহ্নিত করতে সাহায্য করে।
সূত্র: ইনডিড

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে (জিটিসিএল) ১৬টি পদে ৭১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৭ এপ্রিল থেকে, চলবে আগামী ২১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরিপ্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
১ দিন আগে
পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১২ ক্যাটাগরির ২২টি শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। ৩০ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
আজকের পত্রিকার অনলাইন বিভাগে দক্ষ ও দায়িত্বশীল জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে সেন্ট্রাল/অনলাইন ডেস্কে সংবাদ সম্পাদনা, যাচাই, প্রকাশ এবং কনটেন্টের গুণগত মান নিশ্চিতকরণে কাজ করতে হবে। প্রার্থীর দ্রুত ও নির্ভুলভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
২ দিন আগে
আজকের পত্রিকার অনলাইন বিভাগে একজন দক্ষ ও অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করা, অনলাইন ট্রাফিক বাড়ানো এবং কার্যকর কনটেন্ট স্ট্র্যাটেজি বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে