Ajker Patrika

অর্থ মন্ত্রণালয়ে ৩১ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
অর্থ মন্ত্রণালয়ে ৩১ পদে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩১ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৪ মে, ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আগামী ১১ জুন, ২০২৬; বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১৬টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজিতে মিনিটে ৭০ শব্দ ও বাংলা ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রণে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ক্যাটালগার।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের পাস অথবা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা। এমএস অফিসে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রণে ইংরেজি ও বাংলায় মিনিটে ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রণে ইংরেজি ও বাংলায় মিনিটে ২০ শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: অফিস সহায়ক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ১ মে, ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১-৪ নম্বর পদের আবেদন ফি মোট ১১২ টাকা। ৫ নম্বর পদের আবেদন ফি মোট ৫৬ টাকা। সব পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি মোট ৫৬ টাকা।

আবেদনপ্রক্রিয়া: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত