আজকের পত্রিকায় প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: প্রুফ রিডার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদনা সহকারী (প্রুফ রিডার) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
কাজের ধরন: ভাষার ভুল সংশোধন, বাক্য গঠন, ভুল তথ্য সঠিক করা এবং সামঞ্জস্যপূর্ণ শব্দ ব্যবহার করা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ মে, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেকো ফুডস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘বি২বি করপোরেট সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল অডিট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৫ জুলাই পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে ১৯তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে মোট ৩১টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
৮ ঘণ্টা আগে