
৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর্যায়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্যায়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আগামী ২৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ম গ্রেডের ‘সহকারী সাইফার কর্মকর্তা ও সহকারী কনস্যুলার কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ২২৩ জন প্রার্থী।
১ ঘণ্টা আগে
প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘হেড অব কার্ড বিজনেস (এসভিপি-ইভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বাল্ক কমোডিটিজ বিভাগে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে; চলবে ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্ট বিভাগে ‘প্লান্ট হেড’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে