জনবল নিয়োগ দেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রামার।
পদের সংখ্যা: ১টি (বেতন গ্রেড-৬)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি—সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছর চাকরির অভিজ্ঞতা এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণ করে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা।
পদের সংখ্যা: ১৮টি (বেতন গ্রেড-৯)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুপালন/ পশু চিকিৎসা/ কৃষি/ কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অথবা অর্থনীতি/ মার্কেটিং/ সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা: ১টি (বেতন গ্রেড: ১০)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম: ফটোগ্রাফার।
পদের সংখ্যা: ১টি (বেতন গ্রেড-১০)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক/ সমমানের ডিগ্রি। ফটোগ্রাফিতে ডিপ্লোমা বা সমমানের পেশাদারি যোগ্যতার সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম: গাড়িচালক।
পদের সংখ্যা: ২ (হালকা ও ভারী)।
বেতন: ভারী লাইসেন্সধারী গ্রেড-১৫ ও হালকা লাইসেন্সধারী গ্রেড-১৬।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা ও অন্যান্য: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম: ফটোকপি অপারেটর।
পদসংখ্যা: ১টি (বেতন গ্রেড-১৮)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা ও অন্যান্য: ফটোকপি ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট।
পদসংখ্যা: ২টি (বেতন গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৩টি (বেতন গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই ঠিকানায় প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। কোনো প্রকার আবেদন ও কাগজপত্র ডাকযোগে বা অন্যান্য কোনো উপায়ে পাঠালে তা গ্রহণযোগ্য হবে না। ১ থেকে ৫ নম্বর পদের জন্য মোট ১১২ টাকা (ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২) এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা (ফি ৫০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা) টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের সময়সীমা: ২৪ এপ্রিল থেকে ১৬ মে বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

সকালে অফিসে বসলেই হাতে আসে একগাদা তথ্য। কোনোটি ছবিতে, কোনোটি পিডিএফে, কোনোটি আবার পুরোনো এক্সেল ফাইলে। কোথাও হাতে লেখা তথ্য, কোথাও শত শত সারি। এগুলোর মধ্যে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, ভুল শনাক্ত করা, সারাংশ তৈরি করা কিংবা কর্তৃপক্ষকে পাঠানোর জন্য একটি বার্তা লিখতে বেশ সময় লাগে। এখন এসব কাজের অনেকট
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অডিট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে