বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) রাজস্ব খাতভুক্ত চারটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০ নভেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ২১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
বারির সেবা ও সরবরাহ উইংয়ের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১০ম গ্রেডভুক্ত ‘গ্রন্থাগারিক’ পদে ৬ জন, ‘উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ পদে ৫ জন, ‘এস্টিমেটর’ পদে ৫ জন এবং ‘ফোরম্যান’ পদে ৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসহ পূর্ণাঙ্গ ফলাফল বারির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।










