
ভাইভার জন্য সুনির্দিষ্ট কোনো ড্রেস নেই। যেকোনো মার্জিত ও রুচিশীল পোশাক পরা যায়। তারপরও এখানে ভাইভার পোশাক-পরিচ্ছদ নিয়ে কিছু দিকনির্দেশনা দেওয়া হলো:
ছেলেদের পোশাক-পরিচ্ছদ
কোনো মার্জিত কালারের ফুলহাতা শার্ট পরবেন। তবে সাদা বা অন্য কোনো মার্জিত এক কালারের শার্টও পরা যেতে পারে। এক কালারের শার্টের ওপর কোনো মার্জিত স্ট্রাইপ থাকলেও সমস্যা নেই। ফুলহাতা শার্টের সঙ্গে কালো রঙের বা অন্য কোনো ফরমাল কালারের ফরমাল প্যান্ট পরবেন। তবে গরমকালে শার্টের সঙ্গে টাই-কোট পরবেন না। কারণ গরমের সময় টাই-কোট না পরার বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। হাতে মার্জিত কোনো হাতঘড়ি পরলে বেশ সুন্দর দেখা যাবে। সু ও বেল্ট চামড়ার ফরমালগুলো পরবেন। সুর সঙ্গে অবশ্যই মোজা পরবেন।
উল্লেখ্য, কেউ চাইলে ভাইভা বোর্ডে ফরমাল কালারের পায়জামা ও পাঞ্জাবি পরে যেতে পারেন। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মুখে দাঁড়ি থাকলেও সমস্যা নেই। মূল কথা হলো, মার্জিতভাবে পরিপাটি হয়ে ভাইভা বোর্ডে নিজেকে উপস্থাপন করতে হবে।
মেয়েদের পোশাক-পরিচ্ছদ
মার্জিত রঙের শাড়ি পরিধান করতে পারেন। কেউ চাইলে সালোয়ার-কামিজও পরতে পারেন। তবে তা যেন মার্জিত, রুচিসম্মত রং ও ডিজাইনের হয়। পায়ের জুতা
শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে মিলিয়ে পারতে পারলে বেশি ভালো হয়। তবে হাই হিলের জুতা পরে ভাইভা বোর্ডে না যাওয়াই ভালো। স্বাভাবিক কানের দুল এবং গলায় চেইন পরতে পারেন। চাইলে সঙ্গে হালকা মেকআপ এবং মার্জিত রঙের হালকা লিপস্টিকও ব্যবহার করতে পারেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, কেউ চাইলে বোরকা ও হিজাব পরে যেতে পারেন। এতে কোনো সমস্যা নেই (অধিকন্তু, সম্প্রতি মহামান্য হাইকোর্ট বোরকা বা হিজাব পরাকে সাংবিধানিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন)। তবে বোরকা বা হিজাব পরলেও মুখমণ্ডল উন্মুক্ত রাখতে হবে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনে সুযোগ পাবেন।
৪ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন বিভাগে ‘ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিকস স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন, ২০২৬ পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে