
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার দিবাগত রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৫৯৫ জন।
প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২০ মে দেশের ২৯টি জেলায় অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। আর তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।
এর আগে, প্রাথমিকের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১২ জুন) এ পরীক্ষা শুরু হবে।
http://www.dpe.gov.bd ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনে সুযোগ পাবেন।
৪ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন বিভাগে ‘ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিকস স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন, ২০২৬ পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে