Ajker Patrika

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

চাকরি ডেস্ক 
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮: ০২
১০ পদে চাকরি দেবে বিএসটিআই

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১০ ক্যাটাগরির পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ইউডিসি কাম ক্যাশিয়ার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি সার্টিফিকেটসহ টাইপিং দক্ষতা (ইংরেজি ২৮ ও বাংলা ২০ শব্দ) থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার মুদ্রাক্ষরিক বা টাইপিস্ট, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি সার্টিফিকেটসহ টাইপিং দক্ষতা (ইংরেজি ২৮ ও বাংলা ২০ শব্দ) থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ল্যাব সহকারী, ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে থেকে এইচএসসি সনদ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ক্যাটালগার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ক্যাটালগার কাজে অভিজ্ঞতা।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। মোটরযান চালনার লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (এমএলএসএস), ২০টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী (চৌকিদার), ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

মধ্যপ্রাচ্যে বিপুল অস্ত্র বিক্রির তোড়জোড় ট্রাম্পের, অন্যদিকে অবরোধ ভেঙে ইরান-ইরাক-সিরিয়া অক্ষের উত্থান

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

ইরান যুদ্ধে কারা হারল, জিত কাদের

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত