বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট সকাল ১০টা থেকে। চলবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ কেট/বিকাশ/নগদের মাধ্যমে ৫১৫ টাকা পরিশোধ করতে হবে।
১. পদের নাম: সহকারী পরিচালক।
পদসংখ্যা: ২২টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদসংখ্যা: ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার বিজ্ঞান বা সিএসই বা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্কাউটিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ হতে হবে।
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫১৫ টাকা রকেট/বিকাশ/ নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:
- কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ
- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরি
- কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ
- কর্মী নেবে যমুনা গ্রুপ, সর্বোচ্চ বেতন ১ লাখ
- নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, আবেদন অনলাইনে
- আবুল খায়ের গ্রুপে চাকরি, নেই বয়সসীমা
- অফিসার নেবে ট্রান্সকম ইলেকট্রনিকস, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ থাকছে নানা সুবিধা
- কর্মী নেবে যমুনা গ্রুপ, সর্বোচ্চ বেতন ১ লাখ










