বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মেকানিক (যানবাহর) পদে জনবল নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদ: মেকানিক (যানবাহন)
খালি পদ: নির্দিষ্ট নয়
পদের ধরন: চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় ১ বছর (নবায়ন যোগ্য)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং।
অভিজ্ঞতা: সর্বনিম্ন পাঁচ বছর।
চাকরির প্রয়োজনীয় বিষয়: গাড়ির এসি, ইলেকট্রিক্যাল ওয়ারিং, ডায়নামা, ইঞ্জিন ওভারহোলিং, সাসপেনসন, ব্রেক সিস্টেম, ওয়েল চেঞ্জ, মবিল চেঞ্জ এবং যান্ত্রিক ত্রুটি মেরামতের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি মেরামত কাজের শিডিউল রক্ষণাবেক্ষণ এবং কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। নিয়ম অনুযায়ী উৎসব ভাতা দেওয়া হবে।
আবেদন: যোগ্য প্রার্থীদের হালনাগাদ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত সনদের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি অভিজ্ঞতা সনদের কপি ও ২ কপি ছবিসহ আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্র আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে পরিচালক, এইচআর ও প্রশাসন বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রেড ক্রিসেন্ট সড়ক, ৬৮৪-৬৮৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭ এই ঠিকানায় পাঠাতে হবে।
বিস্তারিত জানতে বিডি জবসের ওয়েবসাইটে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৩
সূত্র: বিডি জবস

এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র/কমপ্লায়েন্স অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ১৫টি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল চার দিনের কর্মসপ্তাহ মডেল। দুই বছর পর এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪টিই এই মডেল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনো প্রতিষ্ঠানই উৎপাদনশীলতা কমে যাওয়ার অভিযোগ করেনি।
৩ ঘণ্টা আগে
বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন বিভাগে ‘ক্যাশ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুন পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর
৫ ঘণ্টা আগে