স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭ম থেকে ১৩তম গ্রেডের ৫টি ক্যাটাগরিতে মোট ১৬ পদে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ৪ মে থেকে, চলবে ২৩ মে ২০২৬ সাল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
পদের নাম: কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস/অ্যানেসথেসিয়া/শিশু স্বাস্থ্য)।
পদসংখ্যা: ৬টি (গ্রেড-৭)
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাসহ এফসিপিএস/এমএস/এমপিসিএস ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা)
পদসংখ্যা: ৩টি (গ্রেড-৯)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে।
পদের নাম: ড্রাফসম্যান
পদসংখ্যা: ৩টি (গ্রেড-১০)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম: এস্টিমেটর
পদসংখ্যা: ৩টি (গ্রেড-১০)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা পাস হতে হবে।
পদের নাম: কানুনগো
পদসংখ্যা: ১টি (গ্রেড-১)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা: ২ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর থাকতে হবে। ১ নম্বর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ হবে।
আবেদনপ্রক্রিয়া: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীকে ওয়েব পোর্টালে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে
৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: ৭ম থেকে ১০ গ্রেডের প্রার্থীর জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ১৩তম গ্রেডের প্রার্থীর জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
আবেদনের শেষ সময়: ২৩ মে, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট সাতটি ক্যাটাগরিতে ১৩০ পদে যোগ্য নারী-পুরুষ—উভয় প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। ৭ মে সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
৯ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩১ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৪ মে, ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।
১০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অটোমেশন বিভাগ ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে