মহান আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যার মধ্যে বিপদ-আপদ অন্যতম এক মাধ্যম। দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অভাব-অনটন, বিরহ-টেনশন বা প্রিয়জনের বিয়োগ; এসব হতে পারে একেকটি পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন, ফল-ফসলের ক্ষয়ক্ষতি (এসবের) কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। (সুরা বাকারা: ১৫৫)। তিনি আরও বলেন, ‘মানুষ কি মনে করে যে ‘আমরা ইমান এনেছি’ বললেই তাদের অব্যাহতি দিয়ে দেওয়া হবে, তাদের আর পরীক্ষা করা হবে না?’ (সুরা আনকাবুত: ২)
বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ধৈর্য, ইমান এবং তাঁর প্রতি নির্ভরতা যাচাই করেন। বিপদে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের জন্য অপার প্রতিদান রাখেন। তিনি বলেন, ‘ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা: ১৫৫)। এ ছাড়া মহানবী (সা.) বলেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দুঃখ-কষ্টে ফেলেন। (সহিহ্ বুখারি: ৫৬৪৫)
বিপদে ভেঙে পড়া বিশ্বাসী বান্দার বৈশিষ্ট্য নয়। বিপদ আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ। সঠিক মনোভাব থাকলে বিপদও নেয়ামত হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে, আমরা আল্লাহরই আর আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। তাদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা আর তারাই হেদায়াতপ্রাপ্ত।’ (সুরা বাকারা: ১৫৬-১৫৭)
ক্ষণস্থায়ী এ জীবনে বিপদ এলে জাগতিক বৈধ প্রচেষ্টার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা চালাতে হবে, এটা সত্য। পাশাপাশি ধৈর্যও ধরতে হবে। এ ছাড়া আল্লাহর ভয় অন্তরে সজীব রাখতে হবে। কেননা আল্লাহ তাআলাই বিপদ-আপদ থেকে বান্দাকে মুক্তি দেন। তাঁর দয়া ছাড়া বিপদ থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। পবিত্র কোরআনে এসেছে, ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোনো না কোনো পথ বের করে দেন। (সুরা তালাক: ২)

হজ ও কোরবানি, দুটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটির কেন্দ্র পবিত্র মক্কা, অন্যটি মুসলমানদের ঘরে ঘরে পালন করা হয়। বাহ্যিকভাবে দুটি ইবাদত ভিন্ন মনে হলেও এগুলোর মধ্যে রয়েছে আধ্যাত্মিক ও আদর্শিক সম্পর্ক। মূলত ত্যাগ, আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য—এই তিনটি ভিত্তির ওপর হজ ও কোরবানির সম্পর্ক গড়ে উঠে
১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য উৎসব। সামর্থ্যবান মুসলমানদের ওপর পশু কোরবানি করা ওয়াজিব। তবে অনেক সময় আর্থিক সংকটের কারণে অনেকের মনে প্রশ্ন জাগে—কোরবানির জন্য পর্যাপ্ত নগদ অর্থ না থাকলে ঋণ করে কোরবানি করা যাবে কি? এই কোরবানি কি বৈধ হবে?
২১ ঘণ্টা আগে
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের জীবনে পবিত্র ঈদুল আজহা বয়ে আনে এক অনন্য ত্যাগ ও আনন্দের বার্তা। কোরবানি একটি আরবি শব্দ, যার অর্থ হলো—নৈকট্য লাভ, উৎসর্গ করা, আত্মত্যাগ কিংবা প্রিয়ভাজন হওয়া। শরিয়তের পরিভাষায়, সামর্থ্যবান ব্যক্তির নির্দিষ্ট সময়ে নির্ধারিত পশু আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে...
১ দিন আগে