মহান আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যার মধ্যে বিপদ-আপদ অন্যতম এক মাধ্যম। দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অভাব-অনটন, বিরহ-টেনশন বা প্রিয়জনের বিয়োগ—এসবই হতে পারে একেকটি পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন, ফল-ফসলের ক্ষয়ক্ষতি (এসবের) কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। (সুরা বাকারা: ১৫৫)। তিনি আরও বলেন, ‘মানুষ কি মনে করে যে—‘আমরা ইমান এনেছি’ বললেই তাদের অব্যাহতি দিয়ে দেওয়া হবে, তাদের আর পরীক্ষা করা হবে না?’ (সুরা আনকাবুত: ২)
বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ধৈর্য, ইমান এবং তাঁর প্রতি নির্ভরতা যাচাই করেন। বিপদে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের জন্য অপার প্রতিদান রাখেন। তিনি বলেন, ‘ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা: ১৫৫)। এ ছাড়া মহানবী (সা.) বলেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দুঃখ-কষ্টে ফেলেন। (সহিহ্ বুখারি: ৫৬৪৫)
বিপদে ভেঙে পড়া বিশ্বাসী বান্দার বৈশিষ্ট্য নয়। বিপদ আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ। সঠিক মনোভাব থাকলে বিপদও নেয়ামত হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে—আমরা আল্লাহরই আর আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। তাদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা আর তারাই হেদায়াতপ্রাপ্ত।’ (সুরা বাকারা: ১৫৬-১৫৭)
ক্ষণস্থায়ী এ জীবনে বিপদ এলে জাগতিক বৈধ প্রচেষ্টার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা চালাতে হবে—এটা সত্য। পাশাপাশি ধৈর্যও ধরতে হবে। এ ছাড়া আল্লাহর ভয় অন্তরে সজীব রাখতে হবে। কেননা আল্লাহ তাআলাই বিপদ-আপদ থেকে বান্দাকে মুক্তি দেন। তাঁর দয়া ছাড়া বিপদ থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। পবিত্র কোরআনে এসেছে, ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোনো না কোনো পথ বের করে দেন। (সুরা তালাক: ২)

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)।
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
বিবৃতিতে বিশেষভাবে টানা ৩০ দিন ধরে মসজিদুল আকসার গেটগুলো মুসল্লিদের জন্য বন্ধ রাখার নিন্দা জানানো হয়। মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন যে, ১৪৪ একর আয়তনের পুরো মসজিদুল আকসা প্রাঙ্গণটি শুধু মুসলমানদের ইবাদতের জায়গা। তাঁরা স্পষ্ট করে বলেন, জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জেরুজালেম আওকাফ ও আল...
১৬ ঘণ্টা আগে
হেরা গুহায় যখন প্রথম ওহি ‘ইকরা’ নাজিল হলো, তখন ভয়ে প্রকম্পিত নবীজিকে পরম মমতায় জড়িয়ে ধরে অভয় দিয়েছিলেন এই মহীয়সী নারী। নবুওয়াতের সেই কঠিন শুরুর দিনগুলোতে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো সঙ্গী। তিনিই প্রথম ব্যক্তি যিনি নবীজির নবুওয়াতের ওপর ইমান এনেছিলেন এবং ইসলামের প্রথম নারী হিসেবে নিজেকে সঁপে দিয়েছিলেন
১৭ ঘণ্টা আগে