পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বিতর। বিতর অর্থ বিজোড়। এ নামাজ তিন রাকাতবিশিষ্ট হওয়ায় কিংবা এর মাধ্যমে রাতে আদায় করা নামাজগুলোর রাকাতসংখ্যা বিজোড় হয়ে যায় বিধায় একে বিতর বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত বিতর নামাজ আদায়ের সময়। তবে নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে এমন ব্যক্তির জন্য রাতের শেষ ভাগে বিতর আদায় করা উত্তম। অবশ্য শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ঘুমানোর আগেই বিতর আদায় করে নেওয়া উচিত।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম ভাগে বিতর আদায় করে নেয়। আর যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আশাবাদী, সে রাতের শেষভাগে বিতর আদায় করবে। কারণ, শেষ রাতের নামাজের সময় ব্যাপকসংখ্যক ফেরেশতা উপস্থিত থাকেন এবং এটাই উত্তম।’ (মুসলিম)
রাসুল (সা.) কখনো বিতর ছাড়তেন না। সাহাবিদেরও বিতর আদায়ের নির্দেশ দিতেন। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা একটি বাড়তি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। তা হচ্ছে বিতর। আল্লাহ তাআলা এ নামাজ তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ (তিরমিজি)
আবু হুরাইরা (রা.) বলেন, ‘আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ত্যাগ করব না। তা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখা, দুই রাকাত চাশতের নামাজ আদায় করা এবং ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করা। (বুখারি ও মুসলিম) অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘হে কোরআনের অনুসারীরা, তোমরা বিতর আদায় করো। কারণ আল্লাহ তাআলা বিজোড় এবং বিতর নামাজ ভালোবাসেন।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

দোয়া মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম। তাই দোয়ার পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর প্রতি অটুট আস্থা রাখা জরুরি। দোয়া করে দ্রুত ফল না পেলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে।
৮ ঘণ্টা আগে
ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১ দিন আগে