
দেশের কওমি মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে এবং তাঁদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে সংবর্ধনা ও নাসিহা অনুষ্ঠানের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী ছাত্রদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। এর মধ্যে শীর্ষ তিনজন কৃতী শিক্ষার্থীকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ এবং ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব দেওয়া হবে।
মেধাক্রম অনুযায়ী প্রথম স্থান অধিকারীকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৮০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া পর্যায়ক্রমে ৫২তম স্থান পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন অঙ্কের নগদ অর্থ এবং ৩৬৮ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকার কিতাব ক্রয়ের ভাউচারসহ মোট ৫০০ জনকে এই সম্মাননা দেওয়া হবে। ৪৫ লাখ টাকা নগদ পুরস্কার, ৮ লাখ টাকার কিতাবসহ মোট ৫৩ লাখ টাকার পুরস্কার দেবে ফাউন্ডেশনটি।
প্রত্যেক শিক্ষার্থীর জন্য সম্মাননা ক্রেস্ট ছাড়াও থাকছে ‘আদ্-দ্বীন’ ও ‘ইবনে সিনা’ হাসপাতালের বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড।
আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ও মুমতাজ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। ছাত্রীরাও এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন, তবে তাঁদের পক্ষে অভিভাবক উপস্থিত থেকে পুরস্কার নিতে হবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে নাসিহা পেশ করবেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন মুফতি আবদুল মালেক, মাওলানা লিয়াকত আলী, মাওলানা সাজিদুর রহমান, ড. নূরুল আবসার আজহারী, মাওলানা মাহফুজুল হকসহ আরও অনেকে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন মনে করে, এই উদ্যোগ কওমি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তাঁদের আগামী দিনের পথচলাকে আরও সুসংহত করবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা আজ রোববার (১১ অক্টোবর) শেষ হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আবারও উঁচুতে তুলে ধরেছে কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত খ্যাতনামা ইসলামি বিদ্যাপীঠ মারকাযু ফয়জিল কোরআন...
৩ ঘণ্টা আগে
পবিত্র কোরআন ও সহিহ হাদিসে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আরবি ‘হুজুদ’ মূল শব্দ থেকে ‘তাহাজ্জুদ’ শব্দের উৎপত্তি, যার আভিধানিক অর্থ হলো ঘুম থেকে জেগে ওঠা।
৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে