মানবজীবনের এক অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যবসা-বাণিজ্য। ইসলাম এই অর্থনৈতিক খাতকে শুধু জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং ইবাদতের অংশ হিসেবে গণ্য করেছে। তবে এ জন্য প্রয়োজন ন্যায়নিষ্ঠা, সততা ও আল্লাহভীতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না; তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে তা বৈধ।’ (সুরা নিসা: ২৯)
এই আয়াত প্রমাণ করে, ব্যবসা হালাল উপার্জনের মাধ্যম হলেও এতে যদি প্রতারণা, জুলুম বা হারাম উপাদান যুক্ত হয়, তবে তা আল্লাহর কাছে গৃহীত হয় না।
ব্যবসায়িক নৈতিকতা ও নৈতিক দায়িত্ব
ব্যবসায় ইসলামের মূল শিক্ষা হলো সততা, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি। ব্যবসা মানুষের জীবিকার প্রধান মাধ্যম হলেও এর সঙ্গে যুক্ত রয়েছে নৈতিক দায়িত্ব। তাই ইসলাম ব্যবসায় এমন সব আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করেছে, যা মানুষের অধিকার ক্ষুণ্ন করে বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
প্রতারণা, ধোঁকাবাজি, জালিয়াতি, মুনাফাখোরী, মাপে কম দেওয়া কিংবা নিষিদ্ধ পণ্য বিক্রি—এসব কার্যকলাপ ইসলামে সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ কোরআনে বলেন, ‘যারা মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস।’ (সুরা মুতাফফিফিন: ১)
রাসুলুল্লাহ (সা.) সততার গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেছেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (জামে তিরমিজি: ১২০৯)
এই হাদিস প্রমাণ করে যে, ব্যবসায় সততা শুধু দুনিয়ার সফলতার নিশ্চয়তা নয়, বরং আখিরাতেও উচ্চ মর্যাদা লাভের মাধ্যম। একজন মুসলিম ব্যবসায়ীর কর্তব্য হলো, তাঁর লেনদেনকে স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ করা, যাতে সমাজে আস্থা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।
ব্যবসা-বাণিজ্য শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং তা আখিরাতের সফলতার মাধ্যমও হতে পারে, যদি ইসলামি নীতিমালা অনুসরণ করা হয়। প্রতিটি মুসলিমের কর্তব্য হলো ব্যবসায়ে জুলুম, প্রতারণা ও হারাম থেকে দূরে থাকা এবং আল্লাহর বিধান মেনে চলা। ইসলামি নীতিভিত্তিক বাণিজ্য সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং বিশ্ব অর্থনীতিতেও ভারসাম্য আনতে সক্ষম। আল্লাহ আমাদের সবাইকে ব্যবসা-বাণিজ্যে ইসলামি নীতিমালা অনুসরণের তৌফিক দান করুন।
লেখক: প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

অন্যের জ্ঞান, সম্পদ, পদমর্যাদা কিংবা সফলতা দেখে মনে মনে তা বিনষ্ট হওয়ার কামনা করাই হলো হিংসা। ইসলামের দৃষ্টিতে এটি অন্তরের অতি ভয়ংকর একটি ব্যাধি। হিংসা শুধু সামাজিক সম্প্রীতিই বিনষ্ট করে না, মানুষের আত্মিক শান্তি ও সৎ আমলগুলোকেও নিঃশেষ করে দেয়।
৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে
পবিত্র কোরআনের ষষ্ঠ সুরা হলো সুরা আনআম (سورة الأنعام)। ‘আনআম’ শব্দের অর্থ গবাদিপশু। মক্কায় অবতীর্ণ এই সুরায় তাওহিদ (আল্লাহর একত্ববাদ), রিসালাত, আখিরাত, জান্নাত-জাহান্নাম এবং সৃষ্টির নিখিল রহস্য নিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত আলোচনা রয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা রুকু এবং ১৬৫টি আয়াতবিশিষ্ট...
২১ ঘণ্টা আগে
আল্লামা নুরুল হক (রহ.) বট্টগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১ দিন আগে