কোরবানি মাহাত্ম্যপূর্ণ ইবাদত। অনেকেই ভাবেন, এটি শুধুমাত্র পশু জবাই আর মাংস খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আসলেই কি তাই! কোরবানির আসল তাৎপর্য অনেক গভীর এবং অন্তর্নিহিত। এটি শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং অন্তরের আত্মশুদ্ধি।
নিজের প্রিয় কিছু আল্লাহর নামে ত্যাগ করার মানসিকতা, মানবিক সহানুভূতি, আত্মত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ব কোরবানির মূল শিক্ষা।
কোরবানি ওয়াজিব প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন, মুকিম, পুরুষ ও নারীর ওপর—যারা ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা রুপার মালিক থাকে। প্রয়োজনের অতিরিক্ত ভিন্ন ভিন্ন সম্পদের একত্র মূল্যের পরিমাণ যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের সমান হয়—তাহলেও কোরবানি ওয়াজিব হবে।
এ ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হওয়া আবশ্যক নয়। শুধু কোরবানির তিন দিন এই পরিমাণ সম্পদ থাকলেই হবে।
এক পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কোরবানি করা ওয়াজিব। স্বামী ও স্ত্রী দুজনই সম্পদশালী ও সামর্থ্যবান হলে স্বামী ও স্ত্রীর পক্ষ থেকে পৃথক কোরবানি করতে হবে। তবে স্ত্রীর সন্তুষ্টি ও অনুমতি সাপেক্ষে স্বামী তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারবে।
এ ছাড়া স্বামী কর্তৃক স্ত্রীর অনুমতি ছাড়াই তার পক্ষ থেকে কোরবানি করলেও, কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা অনুচিত।
তথ্যসূত্র: ফাতাওয়া মাহমুদিয়া: ২৬/২৫০, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০২, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪৪৫, ইমদাদুল আহকাম: ৪/২১৩, ফাতাওয়া মাদানিয়া: ৩/২৯৮
আরও পড়ুন:

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করার পর দরুদ শরিফ পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা, আবার কোনো কোনো ফকিহের মতে তা ওয়াজিব। আমল ও ফজিলতের দিক থেকে নামাজের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সবচেয়ে উত্তম ও সর্বজনবিদিত। কারণ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নামাজে পাঠ করার জন্য বিশেষভাবে এই...
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন: এক. ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২ দিন আগে