কোরবানি ত্যাগ ও প্রেমময় এক ইবাদত। ইসলামের নিদর্শন। হজরত ইবরাহিম (আ.)-কে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে নির্দেশ দেন আল্লাহ তাআলা। সামর্থ্যবান নারী-পুরুষের ওপর কোরবানি করা আবশ্যক। কোরবানির অন্যতম শর্ত হালাল উপার্জন থেকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর কাছে এগুলোর (কোরবানির পশুর) মাংস ও রক্ত পৌঁছে না, তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।’ (সুরা হজ: ৩৭)
ইসলামের এই বিশেষ ইবাদতের পূর্বপ্রস্তুতি হিসেবে ঈদের বেশ কিছু দিন আগেই দেশের বিভিন্ন স্থানে জমে পশুর হাট। হাট যাঁরা পরিচালনা করেন, তাঁরা হাটের ভাড়া হিসেবে বিক্রীত পশুপ্রতি কিছু অর্থ নির্ধারণ করেন, যাকে স্থানীয় ভাষায় ‘হাসিল’ বলা হয়। হাসিল না দিলে কোরবানি শুদ্ধ হবে না; এ ধরনের কথা সমাজে প্রচলিত আছে। তবে এ কথা সঠিক নয়।
কোরবানি হাক্কুল্লাহ তথা আল্লাহর হক। পশুর নির্ধারিত মূল্য বিক্রেতাকে পরিশোধ করার পর, এর সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়। আর হাসিল হচ্ছে হাক্কুল ইবাদ তথা বান্দার হক—অর্থাৎ হাট আয়োজকদের অধিকার। কোরবানি শুদ্ধ হওয়া না হওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই। তবে হাসিল পরিশোধ করা জরুরি।
কারও কারও মধ্যে এই হাসিল আদায়ের ক্ষেত্রে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। কেউ যদি হাসিল আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। আল্লাহ বলেন, ‘তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ গ্রাস কোরো না।’ (সুরা বাকারা: ১৮৮)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে তার ভাইয়ের ওপর জুলুম করেছে, সে যেন তার থেকে আজই ক্ষমা চেয়ে নেয়। অন্যথায় তার ভাইয়ের জন্য তার কাছ থেকে নেকি কর্তন করা হবে। কেননা সেখানে (হাশরের ময়দানে) কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি নেকি না থাকে, তবে তার (মজলুম) ভাইয়ের গুনাহ এনে তার ওপর চাপিয়ে দেওয়া হবে।’ (সহিহ্ বুখারি: ৬৫৩৪)

মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য প্রতিদান হিসেবে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মুমিনরা জান্নাতের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গেই মহান আল্লাহর নির্দেশে দরজাগুলো খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা তাঁদের সাদর সম্ভাষণ জানাবেন।
৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে
ইসলামি দর্শনে ‘আহলে কিতাব’ (أهل الكتاب) একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানজনক পরিভাষা। আরবি ‘আহল’ শব্দটির অর্থ অধিবাসী, অনুসারী বা সম্পর্কিত গোষ্ঠী এবং ‘কিতাব’ শব্দের অর্থ ঐশী গ্রন্থ বা আসমানি কিতাব। ফলে শাব্দিক ও পারিভাষিক অর্থে ‘আহলে কিতাব’ বলতে সেই সব ধর্মীয় সম্প্রদায়কে বোঝায়, যাদের ওপর...
১ দিন আগে
মানুষমাত্রই ভুল করে। কখনো নিজের দুর্বলতার কারণে, আবার কখনো শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। কিন্তু ইসলামের অন্যতম সৌন্দর্য হলো—আল্লাহ তাআলা বান্দার গোপন পাপকে মানুষের সামনে প্রকাশ করে তাকে অপমানিত করেন না।
১ দিন আগে