কোরবানি করার পর আমাদের সমাজে সাধারণত পশুর চামড়া বিক্রি করে দেওয়ার প্রচলন আছে। চামড়া বিক্রির টাকা গরিব-অসহায়ের মাঝে সদকা করে দেওয়া আবশ্যক। কোরবানির সেই চামড়া দিয়ে পোশাক, জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি তৈরি করা হয়।
তবে ইদানিং পশুর চামড়ার খাওয়ারও প্রচলন শুরু হয়েছে। ইউটিউবসহ নানা মাধ্যমে চামড়ার তৈরি খাবারের রেসিপিও দেখা যায়। এসব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে—কোরবানির পশুর চামড়া খাওয়া কি ইসলাম সমর্থিত?
জেনে রাখার বিষয় হলো— কোরবানির পশুর ১. প্রবাহিত রক্ত, ২. অণ্ডকোষ, ৩. মাংসগ্রন্থি, ৪. মূত্রথলি, ৫. পিত্ত, ৬. পুরুষাঙ্গ, এবং ৭. স্ত্রীলিঙ্গ খাওয়া যাবে না।
এ ছাড়া কোরবানির পশুর ভুঁড়ি, চামড়া খাওয়া হালাল। কেউ যদি প্রক্রিয়াজাত করে হালাল পশুর চামড়া খেতে চায়, খেতে পারবে। ইচ্ছে করলে চামড়া দিয়ে বিছানা, জায়নামাজ ইত্যাদি বানিয়েও ব্যবহার করা যাবে।
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও; তবে বিক্রি করে দিও না।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৪/২৯)
আরও পড়ুন:

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করার পর দরুদ শরিফ পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা, আবার কোনো কোনো ফকিহের মতে তা ওয়াজিব। আমল ও ফজিলতের দিক থেকে নামাজের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সবচেয়ে উত্তম ও সর্বজনবিদিত। কারণ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নামাজে পাঠ করার জন্য বিশেষভাবে এই...
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন: এক. ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২ দিন আগে