পবিত্র মাহে রমজান শেষে যে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, সেই রাতই ঈদুল ফিতরের রাত। এই রাত অত্যন্ত বরকতময়। দীর্ঘ সিয়াম-সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার পুরস্কার লাভের রাত। হাদিস শরিফে এই রাতকে ‘লাইলাতুল জাইযাহ’ তথা ‘পুরস্কার লাভের রাত’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। (শুআবুল ইমান)
হাদিস শরিফে ঈদের রাতে ইবাদতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি পাঁচ রাতে জেগে ইবাদত করবে, তার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাত পাঁচটি হলো এক. জিলহজের ৮ তারিখের রাত। দুই. জিলহজের ৯ তারিখের রাত। তিন. ঈদুল আজহার রাত। চার. ঈদুল ফিতরের রাত। পাঁচ. শাবানের ১৫ তারিখের রাত।’ (আত-তারগিব ওয়াত-তারহিব)
দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, এর মধ্যে দুই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘পাঁচ রাত এমন রয়েছে, যাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক. জুমার রাত। দুই. রজব মাসের প্রথম রাত। তিন. অর্ধ শাবানের রাত। চার. ঈদুল ফিতরের রাত। পাঁচ. ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
অন্য হাদিসে নবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য দুই ঈদের রাতে জেগে থাকবে; সেদিন (হাশরের দিন) তার হৃদয় সজীব থাকবে, যেদিন সবার হৃদয় মারা যাবে।’ (ইবনে মাজাহ)
ঈদের রাত ইবাদতের রাত। এ রাত ঈদের কেনাকাটা ও আমোদ-ফুর্তিতে কাটিয়ে দেওয়া অনুচিত। এ রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই।তবে বিভিন্ন জিকির, কোরআন তিলাওয়াত এবং নফল নামাজ আদায়ের মাধ্যমে এ রাতের বরকত লাভে সচেষ্ট হওয়া উচিত।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

কোরবানি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি আদায় করা ‘ওয়াজিব’ দায়িত্ব। তবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বা বিশেষ কোনো কারণে কোরবানি দেওয়া সম্ভব হয় না। সামর্থ্য থাকার পরও যদি কোরবানি না দেওয়া হয়, তবে করণীয় কী?
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই পবিত্র দিনের আনন্দ ও ইবাদত শুরু হয় ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘আজকের দিনে আমরা সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব, এরপর কোরবানি করব...।’ (সহিহ্ বোখারি: ৯৬৮)
১ দিন আগে
প্রত্যেক সামর্থ্যবান পুরুষ-নারীর ওপর কোরবানি ওয়াজিব। আল্লাহ ও তার রাসুলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানিতে। নবীজি (সা.)-কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি দিন।’ (সুরা কাউসার: ২)
১ দিন আগে