সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম পারার প্রথম পৃষ্ঠায় অবস্থিত। এতে মোট সাতটি আয়াত এবং একটি রুকু রয়েছে। সুরাটি মক্কায় অবতীর্ণ হওয়ায় এটি মাক্কি সুরা হিসেবে পরিচিত। এর অন্য নামগুলোর মধ্যে রয়েছে উম্মুল কিতাব, সুরাতুশ শিফা এবং সাবআ মাসানি।

সুরা ফাতিহা (سورة الفاتحة) কোরআনের সর্বাধিক পঠিত এবং গুরুত্বপূর্ণ সুরা। ফাতিহা শব্দের অর্থ ‘উদ্বোধন’ বা ‘শুরু’। এই সুরাটি পূর্ণাঙ্গভাবে মক্কায় অবতীর্ণ হয়েছে। নামাজে এই সুরা পাঠ করা বাধ্যতামূলক, তাই একে ‘উম্মুল কোরআন’ বা কোরআনের মা বলা হয়।
| আরবি | বাংলা উচ্চারণ | অনুবাদ |
|---|---|---|
| ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ | আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামিন। | ১. সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। |
| ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ | আর রাহমা-নির রাহিম। | ২. যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| مَالِكِ يَوْمِ ٱلدِّينِ | মা-লিকি ইয়াওমিদ্দিন। | ৩. বিচার দিবসের মালিক। |
| إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ | ইয়্যা-কা নাবুদু ওয়া ইয়্যা-কা নাসতাইন। | ৪. আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই নিকট সাহায্য চাই। |
| ٱهْدِنَا ٱلصِّرَاطَ ٱلْمُستَقِيمَ | ইহদিনাস সিরা-তাল মুসতাকিম। | ৫. আমাদের সরল সঠিক পথ দেখান। |
| صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ | সিরা-তাল্লাজিনা আনআমতা আলাইহিম। | ৬. তাদের পথ, যাদের আপনি অনুগ্রহ করেছেন। |
| غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّينَ | গাইরিল মাগদু-বি আলাইহিম ওয়ালাদ দা-ল্লিন। | ৭. তাদের পথে নয়, যাদের প্রতি আপনার ক্রোধ বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট। |
সুরা ফাতিহা মুমিনের জীবনের দিশারি। প্রতিদিনের আমল ও নামাজের মাধ্যমে এই সুরার মর্মার্থ অনুধাবন করা আমাদের একান্ত কর্তব্য।

কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে।
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত উপজেলা ইটনা। জল ও স্থলের এই মিতালির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মোগল স্থাপত্যশৈলীর এক বিস্ময়—‘ইটনা শাহি মসজিদ’। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামেই বেশি পরিচিত। উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি এলাকায় অবস্থিত মসজিদটি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের...
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
আকাশে মেঘ জমে বৃষ্টি বর্ষিত হওয়া আল্লাহ তাআলার অসীম রহমতের অপূর্ব নিদর্শন। বৃষ্টি যেমন মৃত জমিনকে জীবিত করে তোলে, তেমনি মানুষের অন্তরেও এনে দেয় প্রশান্তি ও সজীবতা।
১৫ ঘণ্টা আগে