জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পেতে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | -- | ০৫: ১১ মিনিট |
| ফজর | ০৫: ১৬ মিনিট | ০৬: ৩২ মিনিট |
| জোহর | ১২: ১৩ মিনিট | ০৪: ১৫ মিনিট |
| আসর | ০৪: ১৬ মিনিট | ০৫: ৫২ মিনিট |
| মাগরিব | ০৫: ৫৫ মিনিট | ০৭: ০৮ মিনিট |
| এশা | ০৭: ০৯ মিনিট | ০৫: ১১ মিনিট |
ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
যোগ করতে হবে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

সিংহাসন একদিন খালি হয়, নামফলক বদলে যায়, কিন্তু আমলনামা অপরিবর্তিত থাকে। ক্ষমতার দিনগুলো মানুষের মধ্যে পালাক্রমে পরিবর্তিত হয়। (সুরা আলে ইমরান: ১৪০)। যারা তাকওয়ার ভিত্তিতে নেতৃত্ব দেয়, তারাই ইতিহাসে আলো ছড়ায়। তাই ক্ষমতার স্বপ্ন দেখার আগে নিজের তাকওয়ার ভিত মজবুত করা।
৯ ঘণ্টা আগে
ইসলামি জীবনদর্শনে দান, সদকা ও জাকাতের গুরুত্ব অপরিসীম। আরবি ‘সদকা’ শব্দের আক্ষরিক অর্থ হলো ন্যায়পরায়ণতা বা সত্যবাদিতা। পরিভাষায়, কোনো পার্থিব বিনিময়ের আশা না করে কেবল মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাউকে কিছু দান করাকেই সদকা বলা হয়।
২০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
২ দিন আগে